শেয়ারFacebookWhatsApp

পরিবেশের ভারসাম্য রক্ষায় তিয়াশ কবিরের দেখা বনের অবদান মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বনটি হলো ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সুন্দরবনের বৃক্ষ ও বনজ সম্পদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ম্যানগ্রোভ বন প্রকৃতিগত কারণে অনেক উর্বর ও জীববৈচিত্র্য সম্পন্ন। ম্যানগ্রোভ বনের উল্লেখযোগ্য বৃক্ষসমূহ হলো সুন্দরি, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এ বনের উল্লেখযোগ্য বন্য প্রাণী হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শুকর ও কুমির। ইলিশ, লইট্টা, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পারসে, চিংড়ি- ইত্যাদি মাছ ও কাঁকড়া পাওয়া যায়। এখানে ৩টি বন্য প্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত ১.৪ লক্ষ হেক্টর বনাঞ্চল রয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবেশ দূষণ, মরুবিস্তার ও ভূমিক্ষয় রোধে এ বন ভূমিকা রাখে। দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে রোগব্যধির প্রকোপ কমে যায়। ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। ফলে অধিক উৎপাদন হয় যা অধিক লাভের সৃষ্টি করে। এ ধরনের বনের গাছ প্রস্বেদন হার বাড়িয়ে বৃষ্টিপাত বাড়ায়। বন সংলগ্ন এলাকার বায়ুমণ্ডলে জলীয়বাষ্প থাকে বলে সেখানে বৃষ্টিপাত বেশি হয়। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। কিন্তু সুন্দরবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুন্দরবনের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য।

HSC Agriculture 2nd Paper Chapter 4 : বনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 2nd Paper · Chapter 4 : বনায়ন · সৃজনশীল

পরিবেশের ভারসাম্য রক্ষায় তিয়াশ কবিরের দেখা বনের অবদান মূল্যায়ন করো।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির ছাত্র তিয়াশ কবির টেলিভিশনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখল ঐ বনের অধিকাংশ গাছেরই অঙ্কুরোদগম ফল গাছে থাকা অবস্থায়ই হচ্ছে এবং চারাগাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে।

উত্তর

মানুষ সামাজিক এলাকায় যেমন- বসতবাড়ি, প্রতিষ্ঠান, সড়ক, বাঁধ, পতিত জমি, রেললাইন, জলাশয়ের পাড়, জমির আইল ইত্যাদি স্থানে যে কৃত্রিম বন গড়ে তুলেছে তাকে সামাজিক বন বলে।

উত্তর

বৃষ্টিপাত ঘটানোতে বনভূমির অবদান অত্যন্ত বেশি। বনভূমির উদ্ভিদ মাটি হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে এবং পাতার সাহায্যে অতিরিক্ত পানি বাষ্পীয় আকারে বাতাসে ছেড়ে দেয় । ঠাণ্ডা জলীয় বাষ্পীয়পূর্ণ বাতাস মেঘ আকারে ঘনীভূত হয়ে ভাসতে থাকে এবং মেঘ হতে বৃষ্টিপাত ঘটে।

উত্তর

তিয়াশ কবিরের দেখা বনটি হলো ম্যানগ্রোভ বন বা উপকূলীয় বন। এ বনের বৈশিষ্ট্যগুলো নিচে ব্যাখ্যা করা হলো- i.ম্যানগ্রোভ বনের নিম্নভূমি জোয়ার-ভাটা দ্বারা দৈনিক দুইবার প্লাবিত হয়। ii. এ বনাঞ্চলে বৃক্ষসমূহের জরায়ুজ অঙ্কুরোদগম হয় এবং শ্বাসমূল থাকে। iii. এ বনাঞ্চল নদ-নদী, খাল-বিল দ্বারা পরস্পর বিচ্ছিন্ন থাকে। iv. ম্যানগ্রোভ বনের মাটি সর্বদা লোনা পানিতে ভেজা থাকে বলে বৃক্ষসমূহ চিরহরিৎ। V. এ বনের প্রধান বৃক্ষ হলো সুন্দরি, যার জন্য এ বনের নাম হয়েছে সুন্দরবন । vi. ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান কাষ্ঠল বৃক্ষ হলো— সুন্দরি, গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুর, ওড়া ইত্যাদি। vii. এ বনের অকাষ্ঠল বৃক্ষের মধ্যে গোলপাতা, হোগলা, হেতাল, কেয়া, হারগোজা, বেত, শন ইত্যাদি প্রধান। viii. ম্যানগ্রোভ বনের প্রাণীর মধ্যে রয়েছে বানর, কুমির, হাঙ্গর, অজগর ও বিভিন্ন প্রজাতির সাপ। ix এ বনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ এবং গোলপাতা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বনটি হলো ম্যানগ্রোভ বন বা সুন্দরবন। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সুন্দরবনের বৃক্ষ ও বনজ সম্পদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ম্যানগ্রোভ বন প্রকৃতিগত কারণে অনেক উর্বর ও জীববৈচিত্র্য সম্পন্ন। ম্যানগ্রোভ বনের উল্লেখযোগ্য বৃক্ষসমূহ হলো সুন্দরি, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এ বনের উল্লেখযোগ্য বন্য প্রাণী হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শুকর ও কুমির। ইলিশ, লইট্টা, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পারসে, চিংড়ি- ইত্যাদি মাছ ও কাঁকড়া পাওয়া যায়। এখানে ৩টি বন্য প্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত ১.৪ লক্ষ হেক্টর বনাঞ্চল রয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পরিবেশ দূষণ, মরুবিস্তার ও ভূমিক্ষয় রোধে এ বন ভূমিকা রাখে। দূষণ মুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে রোগব্যধির প্রকোপ কমে যায়। ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। ফলে অধিক উৎপাদন হয় যা অধিক লাভের সৃষ্টি করে। এ ধরনের বনের গাছ প্রস্বেদন হার বাড়িয়ে বৃষ্টিপাত বাড়ায়। বন সংলগ্ন এলাকার বায়ুমণ্ডলে জলীয়বাষ্প থাকে বলে সেখানে বৃষ্টিপাত বেশি হয়। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন সরবরাহ করে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। কিন্তু সুন্দরবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুন্দরবনের গুরুত্ব ও অবদান অনস্বীকার্য।
HSCAgriculture 2nd PaperChapter 4 : বনায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তানভীর সিদ্দিকী একজন বৃক্ষপ্রেমী । তিনি তার এলাকায় প্রায় ২০০ জন লোক নিয়ে ১০টি দলে বিভক্ত হয়ে রাস্তার দুই ধারে শিশু, মেহগনি, দেবদারু, তাল, পাম ইত্যাদি বৃক্ষ রোপণ করেন এবং যত্ন নিয়ে বড় করেন। জলগুলোর নিয়মিত পরিদর্শন, পর্যবেক্ষণের কারণে রাস্তার দু'পাশে বেড়ে ওঠা গাছগুলোর নান্দনিক সৌন্দর্য সবার দৃষ্টি আকর্ষণ করে। তানভীর সিদ্দিকীর এই মহৎ উদ্যোগের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর তাকে পুরস্কৃত করেছে।

Rajshahi · 2017

ক
বন কী ?
খ
কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ ? ব্যাখ্যা কর।
ঘ
তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড “জীববৈচিত্র্য রক্ষায় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে”— মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।

কৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বন কী ?

বন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙ্গামাটি জেলায় বসবাস করেন। তার একমাত্র নাতী শিমুলের এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন । শিমুল তার এলাকার শীল কড়ই গাছের সাথে পরিচিত ছিল। এখানে সে সুন্দরী গাছসহ অনেক অপরিচিত গাছপালা ও পশুপাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোট বেলায় দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন আর তেমন একটা চোখে পড়ে না। কারণ মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে।

Dhaka · 2017

ক
কৃষি বন কী ?
খ
কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?
গ
উদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা কর।
ঘ
উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?

কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষি বন কী ?

কৃষি বন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কৃষি শিক্ষক রনি মাঠের ছাত্র-ছাত্রীদের বনজবৃক্ষের চারা রোপণের উদ্দেশ্যে প্রথম ধাপে নির্দিষ্ট মাপে মাটি সরানো এবং দ্বিতীয় ধাপের কাজটিও সম্পাদন করে দেখালেন। ছাত্রী ঝুমুর উক্ত অভিজ্ঞতার আলোকে তার বাড়িতে প্রথমে একটি চারা রোপণ করে বাঁচাতে পারল না। কৃষি শিক্ষক তাকে চারা রোপণের সময় ধাপে ধাপে কাজের ত্রুটিগুলো সংশোধন করে দিলেন। পরবর্তীতে সেই মোতাবেক ঝুমুর গাছের চারা রোপণ করে বাঁচাতে সক্ষম হলো।

Rajshahi · 2018

ক
বৃক্ষের ড্রেসিং কী ?
খ
সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?
গ
ছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।
ঘ
ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?

সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বৃক্ষের ড্রেসিং কী ?

বৃক্ষের ড্রেসিং কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

তানভীর সিদ্দিকীর সামগ্রিক কর্মকাণ্ড “জীববৈচিত্র্য রক্ষায় ও অর্থনীতিতে গুরুত্বপূউদ্দীপকে তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা কোন ধরনের বনায়নের সাথে সামঞ্জসকৃষি মেলার গুরুত্ব ব্যাখ্যা কর ।বন কী ?উদ্দীপকের দাদুর ছোটবেলার দেখা বনের গাছপালা ও পশুপাখি এখন দেখা না যাওয়ার কারণ বিউদ্দীপকের আলোকে শিমুলের দেখা বন দুটির তুলনা কর।কৃষি মেলার আয়োজন করা হয় কেন ?কৃষি বন কী ?ঝুমুরের প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কছাত্র-ছাত্রীদের প্রাথমিক ধাপে মাটি সরানোর কাজটি কী ছিল ? ব্যাখ্যা কর ।সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ?বৃক্ষের ড্রেসিং কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।