পৌনঃপুন্য বন্টনে লেখচিত্র প্রয়োজন কেন?
উত্তর: পৌনঃপুন্য বণ্টনে লেখচিত্র প্রয়োজন। কারণে পরীক্ষণে ফলাফলের তাৎপর্য বিশ্লেষণ ও অর্থবহ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষণের ফলাফল তথ্যকে সংক্ষিপ্ত ও সহজে বুঝবার জন্য পৌনঃপুন্যের বণ্টন টেবিলে উপস্থাপন করা হয়। অনেক সময় এর প্রকৃতি অনুধাবন করা সহজসাধ্য হয় না। কিন্তু তথ্যকে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে সবশ্রেণির লোকের পক্ষে তথ্যের তাৎপর্য অনুধাবন করা সহজ এবং গবেষকের পক্ষেও তাৎপর্য বিশ্লেষণ করা সহজ হয়। বস্তুত লেখ-এর মাধ্যমে দুইটি চলের মধ্যে সম্পর্ক সম্বন্ধে অনেক সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 8 : পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 8 : পরিসংখ্যান · সৃজনশীল
পৌনঃপুন্য বন্টনে লেখচিত্র প্রয়োজন কেন?
উত্তর

