নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: 'A [গণিত] দেশের উৎপাদন ব্যবস্থায় সরকারি ও ব্যক্তিখাতের উপস্থিতি স্বীকৃত। Q. 'A [গণিত] দেশে- i. জাতীয় আয়ের সুষম বণ্টন নিশ্চিত হয় ii. চাহিদা ও যোগানের ভিত্তিতে দ্রব্যমূল্য নির্ধারিত হয় iii. জরুরি প্রয়োজনে সরকার দাম নিয়ন্ত্রণ করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii, ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে সরকারি ও ব্যক্তিখাতের সহাবস্থান থাকায় 'A [গণিত] দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থায় সাধারণত চাহিদা ও যোগানের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হলেও বিশেষ প্রয়োজনে সরকার দাম নিয়ন্ত্রণ করে। তবে ব্যক্তিগত মালিকানার উপস্থিতির কারণে জাতীয় আয়ের সুষম বণ্টন নিশ্চিত হয় না।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · MCQ