নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রহিম সাহেব 'X [গণিত] দেশের নাগরিক। তাঁর দেশে ভোগ, বিনিয়োগসহ অর্থনীতির সকল কর্মকাণ্ড ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়। তিনি একবার 'Y [গণিত] দেশে বেড়াতে এসে দেখলেন সেখানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারি নির্দেশে পরিচালিত হয়। Q. X [গণিত] এবং 'Y [গণিত] দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যথাক্রমে- i. স্বয়ংক্রিয় দামব্যবস্থা এবং নিয়ন্ত্রিত দামব্যবস্থা ii. শ্রেণি বৈষম্য এবং শ্রেণি বৈষম্যহীন সমাজব্যবস্থা iii. জনকল্যানমূলক অর্থব্যবস্থা এবং সর্বোচ্চ মুনাফাভিত্তিক অর্থব্যবস্থা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দীপকে 'X [গণিত] দেশে ব্যক্তিমালিকানা থাকায় এটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর 'Y [গণিত] দেশে সরকারি নির্দেশনায় কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় দামব্যবস্থা, মুনাফার প্রাধান্য ও শ্রেণিবৈষম্য দেখা যায়। সমাজতন্ত্রে নিয়ন্ত্রিত দামব্যবস্থা ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · MCQ