"B" বিভাগটির মানসিক বয়স, বুদ্ধ্যঙ্ক এবং বৈশিষ্ট্য উল্লেখপূর্বক আলোচনা করো।
উত্তর: 'B [গণিত] বিভাগটি দ্বারা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিতাকে নির্দেশ করা হয়েছে। যাদের বুদ্ধ্যঙ্ক ৩৬ থেকে ৫০ এর মধ্যে সীমাবদ্ধ তারা মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। সাধারণত এদের মানসিক বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে হয়। এরা কিছু পড়তে ও লিখতে পারে। তবে শিক্ষণ-প্রক্রিয়া অভ্যস্ত শ্লথ ও কষ্টসাধ্য। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে দৈনন্দিন জীবন যাপনে স্বনির্ভরশীল করে তোলা যায় এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল নাগরিক পরিণত করা যায়। এ কারণে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধিদের "প্রশিক্ষণ লাভের যোগ্য" (Trainable) বলে আখ্যায়িত করা হয়। এদের ক্ষেত্রে কাউন্সেলিং, ফিজিওথেরাপি, স্পিচথেরাপির মতো চিকিৎসা প্রদান করে ব্যক্তিকে কিছুটা স্বাভাবিক করে তোলা যায়। তাই বলা যায়, মধ্যম বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনমান উন্নতিকল্পে বেশ কিছু করণীয় রয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
"B" বিভাগটির মানসিক বয়স, বুদ্ধ্যঙ্ক এবং বৈশিষ্ট্য উল্লেখপূর্বক আলোচ…
উদ্দীপক
বুদ্ধি অভীক্ষা: ১
এই অভীক্ষাটির ১ম, ২য় ও ৩য় সংস্করণ হয় ১৯০৫, ১৯০৮ ও ১৯১১ সালে।
বুদ্ধি অভীক্ষা: ২
১৯১৬ সালে বুদ্ধি অভীক্ষা-১ এর পরিবর্তন, পরিবর্ধন করে বুদ্ধি অভীক্ষা-২ তৈরি করা হয়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর