বুদ্ধি অভীক্ষা-১ এবং বুদ্ধি অভীক্ষা-২-এর বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা আলোচনা করে কোন অভীক্ষাটি উন্নত? বিশ্লেষণ করো।
উত্তর: বুদ্ধি অভীক্ষা-১ ও ২ দ্বারা যথাক্রমে বিনে-সিমোঁ অভীক্ষা এবং স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষাকে নির্দেশ করা হয়েছে। আলফ্রেড বিনে ও তার সহযোগী থিওডোর সিমোঁ ১৯০৫ সালে প্রথম সত্যিকার অর্থে ব্যবহার উপযোগী বুদ্ধি অভীক্ষা তৈরি করেন। তারা ৩০ টি প্রশ্ন নির্বাচন করে সহজ থেকে কঠিন এভাবে ক্রমান্বয়ে সাজিয়ে একটি স্কেল তৈরি করেন। তাদের উদ্দেশ্য ছিল স্বল্প বুদ্ধিসম্পন্ন ছাত্র-ছাত্রীরা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে তার ভিত্তিতে মানসিক বয়স নির্ধারণ করা। অপরদিকে এ.ল.আর, ট্যারম্যান বিনে-সিমোঁ অভীক্ষার পরিবর্তন ও পরিবর্ধন করে স্ট্যানফোর্ড-বিনে স্কেলটি প্রবর্তন করেন। এ অভীক্ষায় ৯০ টি প্রশ্ন সংযোজন করা হয়েছে। এ অভীক্ষায় সর্বপ্রথম বুদ্ধ্যঙ্কের ব্যবহার করা হয়। বিনে-সিমোঁ অভীক্ষার প্রধান সুবিধা ছিল এটিই প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের মানসিক বয়স নির্ধারণের পথ দেখায় এবং বুদ্ধিমান শিশুদের শনাক্ত করতে সাহায্য করে। তবে এর সীমাবদ্ধতা হলো এটি খুব স্বল্প পরিসরে ফরাসি শিশুদের উপর তৈরি করা হয়েছিল। অপরদিকে স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষায় বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে বুদ্ধ্যঙ্ক (IQ) ধারণাটির প্রবর্তন, যা পরিমাপকে আরও নিখুঁত ও সার্বজনীন করে তোলে। তবে এটি ভাষাভিত্তিক অভীক্ষা হওয়ায় নিরক্ষর ও ভিন্ন ভাষাভাষীদের ক্ষেত্রে অচল। সার্বিক বিচারে, স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষাকেই বেশি উন্নত বলা যায়। কারণটি পরিধিগতভাবে এটি বিস্তৃত, কেবল শিশুদের জন্য সীমাবদ্ধ না থেকে প্রাপ্ত বয়স্কদের বুদ্ধিমত্তা পরিমাপেও সক্ষম। এছাড়াও এটির গাণিতিক পরিমাপ পদ্ধতি অনেক বেশি বিজ্ঞানসম্মত ও আধুনিক। বিনে-সিমো মূল কাঠামো অভীক্ষা হলেও স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষাটির পরিধি ও নির্ভরযোগ্যতা অধিক।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
বুদ্ধি অভীক্ষা-১ এবং বুদ্ধি অভীক্ষা-২-এর বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা…
উদ্দীপক
বুদ্ধি অভীক্ষা: ১
এই অভীক্ষাটির ১ম, ২য় ও ৩য় সংস্করণ হয় ১৯০৫, ১৯০৮ ও ১৯১১ সালে।
বুদ্ধি অভীক্ষা: ২
১৯১৬ সালে বুদ্ধি অভীক্ষা-১ এর পরিবর্তন, পরিবর্ধন করে বুদ্ধি অভীক্ষা-২ তৈরি করা হয়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর