দল-১ ও দল-২ এর উপর প্রয়োগকৃত অভীক্ষা ২টির মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দল-১ এবং দল-২ এর উপর প্রয়োগকৃত অভীক্ষাগুলো হলো যথাক্রমে বিনে-সিমোঁ বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলারের কৃতি অভীক্ষা। আলফ্রেড বিনে এবং তার সহযোগী থিওডোর সিমোঁ ১৯০৫ সালে প্রথম ব্যবহার উপযোগী বুদ্ধি অভীক্ষা তৈরি করেন। তারা যুক্তি, পার্থক্য নির্ণয়, বোধগম্য ও বিচার ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে কতগুলো প্রশ্ন তৈরি করে তা স্কুলের যেসব ছাত্র সাধারণ কৃতিত্বের পরিচয় দিচ্ছিল তাদের ওপর প্রয়োগ করেন। ছাত্ররা যে প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হচ্ছিল তারা সেই ধরনের ৩০টি প্রশ্ন নির্বাচন করেন এবং সহজ থেকে কঠিন ক্রমানুসারে সাজিয়ে একটি স্কেল তৈরি করেন। ১৯০৮ সালে দ্বিতীয় সংস্করণে পদ সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়। ১৯১১ সালে বিনে সিমোঁ তাদের তৃতীয় সংস্করণ করেন। এতে মোট ৫৪টি পদ ছিল। তাই বলা যায়, উদ্দীপকে দল-১ এর উপর বিনে-সিমোঁ অভিক্ষাটি প্রয়োগ করা হয়। অন্যদিকে শিশু, নিরক্ষর কিংবা মূক ও বধির অর্থাৎ যারা ভাষার ব্যবহারে অসুবিধা বোধ করে অথবা যেসব বিদেশি অপরের ভাষা জানে, তাদের জন্য ব্যবহার করা হয় ওয়েক্সলারের কৃতি বা কর্মসম্পাদনী অভীক্ষা। কৃতি অভীক্ষায় হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান করা হয় তাই এটি সংস্কৃতির প্রভাবমুক্ত ও অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে নিরুপন করা হয়। অর্থাৎ সময় কম লাগলে সাফল্যাঙ্ক বেশি। ডিয়ার বর্ণের 'ফর্ম বোর্ড অভিক্ষা' আলেকজান্ডারের 'পাস এলোং অভীক্ষা', ব্লক ডিজাইন অভীক্ষা, ছবি সম্পূর্ণকরণ প্রভৃতি কৃতি অভীক্ষার উদাহরণ। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, দল-২ এর উপর ওয়েক্সলারের কৃতি অভীক্ষাটি প্রয়োগ করা হয়। পরিশেষে বলা যায় দল-১ এবং দল-২ এর উপর প্রয়োগকৃত অভীক্ষা দুটি ব্যক্তিভিত্তিক অভীক্ষা হলেও প্রয়োগ ও পরিধির দিক দিয়ে পার্থক্য বিদ্যমান।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দল-১ ও দল-২ এর উপর প্রয়োগকৃত অভীক্ষা ২টির মধ্যে তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর