উদ্দীপক
দৃশ্যকল্প-১: অথই সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী। তার বুদ্ধ্যঙ্ক কেমন হবে তা জানার আগ্রহে অথই-এর বাবা তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। মনোবিজ্ঞানী ভাষাগত ৬টি মানকের মাধ্যমে তার বুদ্ধ্যঙ্ক নির্ণয় করলেন । ফলাফলে দেখলেন অথই এর বুদ্ধ্যঙ্ক স্বাভাবিকের তুলনায় বেশি।
দৃশ্যকল্প-২: আনিকা ও রাইয়ান দুইজন প্রতিবেশী। আনিকা সামান্য পড়তে ও লিখতে পারে, গান-বাজনা করতে পারে। শারীরিক বৈকল্যতা নেই। অন্যদিকে, রাইয়ানের শারীরিক অক্ষমতা, কথা বলায় জড়তা রয়েছে । তাদের বাবা-মা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সন্তানের উন্নতির চেষ্টা করছেন।