দৃশ্যকল্প-১ এ কোন ধরনের বুদ্ধি বুদ্ধি অভীক্ষার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দলগত বুদ্ধি অভীক্ষার কথা বলা হয়েছে। একসাথে বহুসংখ্যক লোকের বুদ্ধি পরিমাপের জন্য দলগত বুদ্ধি অভীক্ষার উদ্ভব ঘটে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষায় একবারে কেবল একজনের বুদ্ধি পরিমাপ করা যায়, অপরদিকে দলগত অভীক্ষায় কম সময়ে, একসাথে বহুসংখ্যক লোকের বুদ্ধি পরিমাপ করা যায়। আমি আলফা ও আর্মি বিটা দুটি পরিচিত দলগত বুদ্ধি অভীক্ষা। আমি আলফা অভীক্ষা ভাষাভিত্তিক দলগত বুদ্ধির অভীক্ষা। এ অভীক্ষাটি ৮টি উপ-অভীক্ষায় বিভক্ত। এ উপ-অভীক্ষাগুলোর মধ্যে ২নং থেকে ৬নং উপ-অভীক্ষার ক্ষেত্রে লিখে উত্তর দিতে হয়। বাকিগুলো কিছু লিখতে হয় না, শুধু টিক বা ক্রস দিতে হয় বা নিচে রেখা টানতে হয়। আমি বিটা অভীক্ষাই প্রথম ভাষাবর্জিত দলগত বুদ্ধি অভীক্ষা। এ অভীক্ষা তৈরির প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি ভাষাভাষী এবং নিরক্ষর সৈন্যদের বুদ্ধি পরিমাপ করা। আমি বিটা অভীক্ষা প্রয়োগের সময় একজন প্রশিক্ষণপ্রাপ্ত অভীক্ষক হাত পা নেড়ে , ব্লাক বোর্ড উদাহরণ দিয়ে, অঙ্গভঙ্গি করে অভীক্ষার্থীদের বুঝিয়ে দেন। উদ্দীপকে বহু সংখ্যক লোকের একসাথে বুদ্ধি পরিমাপ করা হয়। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ দলগত বুদ্ধি অভীক্ষা ব্যবহার করা হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের বুদ্ধি বুদ্ধি অভীক্ষার কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর