আফরিনের বুদ্ধি পরিমাপে মনোবিজ্ঞানী যে দুইটি পদ্ধতি অবলম্বন করেছেন তাদের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: আফরিন বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে যথাক্রমে স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা এবং ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষা ব্যবহৃত হয়েছে। স্ট্যানফোর্ড- বিনে অভীক্ষায় মূল পদগুলো শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। এ অভীক্ষার বিশেষ বৈশিষ্ট্য হলো এ অভীক্ষায় সর্বপ্রথম বুদ্ধ্যঙ্কের ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, বিচারিক ক্ষমতা, মনোযোগ, সাধারণ জ্ঞান ইত্যাদি স্ট্যানফোর্ড বিনে অভীক্ষার সাহায্যে পরিমাপ করা যায়। অন্যদিকে ওয়েক্সলারের বুদ্ধি অভীক্ষায় ১১টি উপ-অভীক্ষা রয়েছে। এ ১১টি উপ-অভীক্ষাকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে। যথা- জন্মগত এবং কর্মসম্পাদনমূলক অভীক্ষা। ওয়েক্সলারের বুদ্ধি অভীক্ষায় ভাষাগত ও কর্মসম্পাদনমূলক বুদ্ধ্যঙ্ক আলাদাভাবে গণনা করা যায়। এ অভীক্ষার মাধ্যমে স্মৃতি, মনোযোগ, বাস্তব জ্ঞান, বিচার-বুদ্ধি যৌক্তিক চিন্তন, বির্মূত চিন্তন ইত্যাদি পরিমাপ করা যায়। ওয়েক্সলার বুদ্ধি অভীক্ষায় মূল পদগুলো বয়স্কদের উপযোগী করে তৈরি করা হয়। এই অভীক্ষায় মানসিক বয়স নির্ণয় না করে সাফলাঙ্কের সাহায্যে সরাসরি বুদ্ধ্যঙ্ক নির্ণয় করা যায়। উদ্দীপকে আফরিনের ক্ষেত্রে মনোবিজ্ঞানী উপরোক্ত দুটি পদ্ধতির প্রয়োগ করেন। পরিশেষে বলা যায়, স্ট্যানফোর্ড-বিনে ও ওয়েক্সলার অভীক্ষা উভয়ই ব্যক্তিভিত্তিক অভীক্ষা হলেও সংগঠন, পরিমেয় ক্ষমতা ও উপযোগিতার দিক দিয়ে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
আফরিনের বুদ্ধি পরিমাপে মনোবিজ্ঞানী যে দুইটি পদ্ধতি অবলম্বন করেছেন ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর