শেয়ারFacebookWhatsApp

রাজিবের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে, সে রকম একটি অভীক্ষা বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে রাজীবের ক্ষেত্রে ভাষাগত বুদ্ধি অভীক্ষার ব্যবহার করা হয়েছে। আর্মি আলফা অভীক্ষা হলো এক ধরনের ভাষাগত বুদ্ধি অভীক্ষা। নিচে এর বর্ণনা করা হলো- আর্মি আলফা অভীক্ষা একটি দলভিত্তিক ভাষাগত বুদ্ধি অভীক্ষা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সামরিক বাহিনীতে যোগ্য লোক নিয়োগের জন্য মনোবিজ্ঞানী আর্থার ওটিসকে দায়িত্ব দেয়া হয়। তিনি ১৯১৮ সালে বুদ্ধি পরিমাপের জন্য আর্মি আলফা অভীক্ষাটি তৈরি করেন। অভীক্ষার্থীর চিন্তাশক্তি, সংগঠন শক্তি, স্থান উপলব্ধি দ্রুততা, নির্ভুলতা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে অভীক্ষাটি তৈরি করা হয়। আর্মি আলফা অভীক্ষার প্রথমদিকে ১৩টি উপ-অভীক্ষা ছিল। বর্তমানে এতে ৮টি উপ অভীক্ষা রয়েছে। এগুলো হলো-মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যাবলি, প্রয়োগিক বিচার্য, সমার্থক বিপরীতার্থক শব্দ, অবিন্যস্ত বাক্য, সংখ্যা সারি সম্পূর্ণকরণ, সম্পর্ক স্থাপন ও সাধারণ তথ্য।

HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল

রাজিবের ক্ষেত্রে যে ধরনের অভীক্ষা ব্যবহার করা হয়েছে, সে রকম একটি অভ…

উদ্দীপক

রাজিব ও সুমনের বুদ্ধি পরীক্ষা করা হবে। রাজিবের ক্ষেত্রে লিখিত ও মৌখিকভাবে উত্তর দেয়া যায় এমন ধরনের অভীক্ষা ব্যবহার করা হলো। আর সুমনের ক্ষেত্রে হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান করা যায় এমন অভীক্ষা ব্যবহার করা হলো।

উত্তর

বুদ্ধি প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধী হলো বয়সের সাথে মানসিক বিকাশগত দৈন্যতা বা সাধারণ বুদ্ধিভিত্তিক ক্ষমতার স্বল্পতা।

উত্তর

বুদ্ধ্যঙ্ক হলো ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাত। জন্মের পর থেকে গণনাকৃত বয়সই হলো ব্যক্তির প্রকৃত বয়স এবং ব্যক্তি যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে তাহলো ব্যক্তি মানসিক বয়স। বুদ্ধ্যঙ্ক যেভাবে নির্ণয় করা যায় তা নিচে ব্যাখ্যা করা হলো- question image সূত্রের ব্যাখ্যা: I.Q = Intelligence Quoteint (বুদ্ধ্যাঙ্ক) M.A = Mental Age (মানসিক বয়স) C.A = Chronological Age (প্রকৃত বয়স)

উত্তর

উদ্দীপকে রাজীবের ক্ষেত্রে ভাষাগত বুদ্ধি অভীক্ষার ব্যবহার করা হয়েছে। আর্মি আলফা অভীক্ষা হলো এক ধরনের ভাষাগত বুদ্ধি অভীক্ষা। নিচে এর বর্ণনা করা হলো- আর্মি আলফা অভীক্ষা একটি দলভিত্তিক ভাষাগত বুদ্ধি অভীক্ষা। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সামরিক বাহিনীতে যোগ্য লোক নিয়োগের জন্য মনোবিজ্ঞানী আর্থার ওটিসকে দায়িত্ব দেয়া হয়। তিনি ১৯১৮ সালে বুদ্ধি পরিমাপের জন্য আর্মি আলফা অভীক্ষাটি তৈরি করেন। অভীক্ষার্থীর চিন্তাশক্তি, সংগঠন শক্তি, স্থান উপলব্ধি দ্রুততা, নির্ভুলতা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে অভীক্ষাটি তৈরি করা হয়। আর্মি আলফা অভীক্ষার প্রথমদিকে ১৩টি উপ-অভীক্ষা ছিল। বর্তমানে এতে ৮টি উপ অভীক্ষা রয়েছে। এগুলো হলো-মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যাবলি, প্রয়োগিক বিচার্য, সমার্থক বিপরীতার্থক শব্দ, অবিন্যস্ত বাক্য, সংখ্যা সারি সম্পূর্ণকরণ, সম্পর্ক স্থাপন ও সাধারণ তথ্য।

উত্তর

উদ্দীপকে সুমনের ক্ষেত্রে কার্য সম্পাদনামূলক বুদ্ধি অভীক্ষার ব্যবহার করা হয়েছে। "আলেক জান্ডার পাস এলং বুদ্ধি অভীক্ষা" এক ধরনের কার্যসম্পাদনীমূলক বুদ্ধি অভীক্ষা। আমেরিকান মনোবিজ্ঞানী আলেকজান্ডার ১৯৩৫ সালে অভীক্ষাটি তৈরি করেন। এই অভীক্ষায় অভীক্ষার্থীকে কাজের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এটি একটি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা। আলেকজান্ডার পাস এলং অভীক্ষার সাহায্যে ৭ বছর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের বুদ্ধি যাচাই করা হয়। কাগজের কার্ডে আঁকা নকশা অনুযায়ী লাল ও নীল রং এর গুটি Pass (সরিয়ে) করে অনুরূপভাবে সাজাতে হয়। এ কারণেই অভীক্ষাটির নাম পাস এলং অভীক্ষা। এই অভীক্ষায় মোট ৯টি উপ-অভীক্ষা রয়েছে। উদ্দীপকে রাজিব ও সুমনের বুদ্ধি পরিমাপের প্রযোজ্য অভীক্ষাসমূহ যথাক্রমে ভাষাগত বুদ্ধি অভীক্ষা ও কার্য সম্পাদনী বুদ্ধি অভীক্ষা। নিচে এই দুটি অভীক্ষার মধ্যে পার্থক্য দেখানো হলো- ১. ভাষাগত বৃদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থী লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। অন্যদিকে কৃতি অভীক্ষায় অভীক্ষার্থী হাত ও পায়ের সাহায্যে সমস্যার সমাধান দিয়ে থাকে। ২. ভাষাগত বুদ্ধি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত নয়। কিন্তু কৃতি অভীক্ষা সংস্কৃতির প্রভাবমুক্ত। ৩. কৃতি অভীক্ষার ক্ষেত্র ব্যাপক। তা শিশু, নিরক্ষর, মূখ, বধির, লেখাপড়া জানা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরপক্ষে, ভাষাগত বুদ্ধি অভীক্ষা কেবল যারা লেখাপড়া জানে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ৪. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্কে বুদ্ধ্যঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কৃতি অভীক্ষায় অভীক্ষার্থীর বুদ্ধি পরিমাপের জন্য আদর্শ মান (norm) ব্যবহার করা হয়। ৫. ভাষাগত অভীক্ষা ব্যক্তিভিত্তিক অভীক্ষা হিসেবে বিবেচিত হয়, পক্ষান্তরে কর্মসম্পাদনী অভীক্ষা ব্যক্তিভিত্তিক ও দলগত উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। ৬. কর্মসম্পাদনী বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীর সাফল্যাঙ্ক সময়ের ভিত্তিতে নিরূপণ করা হয়। অর্থাৎ সমস্যা সমাধানে সময় কম লাগলে সাফল্যাঙ্ক বেশি হয়। কিন্তু ভাষাগত বুদ্ধি অভীক্ষায় এরূপ কোনো ব্যবস্থা নেই। ৭. আবেগজনিত দুর্বলতা ভাষাগত অভীক্ষায় প্রভাব ফেলতে পারে, কিন্তু কৃতি অভীক্ষায় কোনো প্রভাব ফেলে না। ৮. ভাষাগত বুদ্ধি অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষ কোনো নির্দেশ না দিলেও অসুবিধা হয় না। কিন্তু কর্মসম্পাদনী অভীক্ষায় অভীক্ষার্থীকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়।
HSCPsychology 2nd PaperChapter 1 : বুদ্ধি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আন্তঃকলেজ মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৪ বছর বয়সী কলেজ ছাত্র সজীব ও ফুয়াদের মধ্যে থেকে একজনকে নির্বাচনের জন্য মনোবিজ্ঞানের শিক্ষককে দায়িত্ব দেন। শিক্ষক তাদের উপর বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করেন । সজীবের বুদ্ধ্যঙ্ক ১০০ এবং ফুয়াদের মানসিক বয়স ১৫ বছর ২ মাস। সজীব বেশ চটপটে বলে শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য মনোনীত করেন। সজীব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩য় স্থান অধিকার করে। কিন্তু ফুয়াদ মনে করে প্রতিযোগিতায় তাকে প্রেরণ করলে সে আরো ভালো ফলাফল করতে পারত।

Jessore · 2017

ক
বুদ্ধি কী?
খ
বুদ্ধি প্রতিবন্ধিতা কিভাবে চিহ্নিত করবে?
গ
সজীবের মানসিক বয়স কত?
ঘ
সজীবের পরিবর্তে ফুয়াদকে নির্বাচিত করলে ফলাফল কী আরো ভালো হতে পারত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বুদ্ধি প্রতিবন্ধিতা কিভাবে চিহ্নিত করবে?

বুদ্ধি প্রতিবন্ধিতা কিভাবে চিহ্নিত করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুদ্ধি কী?

বুদ্ধি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বছর বয়সের ইমন তার ৪ বছরের ছোট ভাই ইলহামের সাথে খেলতে পছন্দ করে। স্কুলে সে তার বন্ধুদের সাথে মিশতে পারে না । অপরদিকে ইলহাম তার থেকে বয়সে বড়দের সাথে সহজে মেলামেশা ও খেলাধুলা করতে পারে। ইমন ও ইলহামের বাবা-মা তাদেরকে মনোবিজ্ঞানীর নিকট নিয়ে গেলে তিনি অভীক্ষা প্রয়োগ করে দেখতে পান ইমন ৬ বছর বয়সের অধিক বয়সের প্রশ্নের উত্তর, দিতে পারে না। ইলহাম ৫ বছর বয়সের সবকটি এবং ৬ বছর বয়সেরও দুটি প্রশ্নের উত্তর দিতে পারে। মনোবিজ্ঞানী ইমনকে স্বল্পবুদ্ধি ও ইলহামকে প্রতিভাবান বলে রিপোর্ট প্রদান করেন ।

Dhaka · 2017

ক
বুদ্ধির সংজ্ঞা দাও ।
খ
সৃজনশীলতা বলতে কী বোঝায় ?
গ
উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে ইলহামের বুদ্ধ্যঙ্ক নির্ণয় কর ।
ঘ
ইমনের জন্য তার বাবা-মা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন ? সপক্ষে তোমার মতামত ব্যক্ত কর ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীলতা বলতে কী বোঝায় ?

সৃজনশীলতা বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বুদ্ধির সংজ্ঞা দাও ।

বুদ্ধির সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: অথই সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী। তার বুদ্ধ্যঙ্ক কেমন হবে তা জানার আগ্রহে অথই-এর বাবা তাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। মনোবিজ্ঞানী ভাষাগত ৬টি মানকের মাধ্যমে তার বুদ্ধ্যঙ্ক নির্ণয় করলেন । ফলাফলে দেখলেন অথই এর বুদ্ধ্যঙ্ক স্বাভাবিকের তুলনায় বেশি। দৃশ্যকল্প-২: আনিকা ও রাইয়ান দুইজন প্রতিবেশী। আনিকা সামান্য পড়তে ও লিখতে পারে, গান-বাজনা করতে পারে। শারীরিক বৈকল্যতা নেই। অন্যদিকে, রাইয়ানের শারীরিক অক্ষমতা, কথা বলায় জড়তা রয়েছে । তাদের বাবা-মা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সন্তানের উন্নতির চেষ্টা করছেন।

Jessore · 2018

ক
ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা কী?
খ
বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন কেন?
গ
অথই-এর বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মনোবিজ্ঞানী যে অভীক্ষা ব্যবহার করেছেন সে অভীক্ষার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
ঘ
আনিকা ও রাইয়ান উভয়ই কি একই শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী না ভিন্ন? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন কেন?

বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা কী?

ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সজীবের পরিবর্তে ফুয়াদকে নির্বাচিত করলে ফলাফল কী আরো ভালো হতে পারত? তোমার মতামতেসজীবের মানসিক বয়স কত?বুদ্ধি প্রতিবন্ধিতা কিভাবে চিহ্নিত করবে?বুদ্ধি কী?ইমনের জন্য তার বাবা-মা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন ? সপক্ষে তোমার মতামত ব্উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে ইলহামের বুদ্ধ্যঙ্ক নির্ণয় কর ।সৃজনশীলতা বলতে কী বোঝায় ?বুদ্ধির সংজ্ঞা দাও ।আনিকা ও রাইয়ান উভয়ই কি একই শ্রেণির বুদ্ধি প্রতিবন্ধী না ভিন্ন? যুক্তিসহ বিশ্লেঅথই-এর বুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মনোবিজ্ঞানী যে অভীক্ষা ব্যবহার করেছেন সে অভীক্ষার বৈশবুদ্ধ্যঙ্ক নির্ণয়ে মানসিক বয়স প্রয়োজন কেন?ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভীক্ষা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।