মৌচাকে মৌমাছির সংখ্যা বিচ্ছিন্ন উপাত্ত কেন ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, কোনো উপাত্তে ব্যবহৃত চলকগুলো বিচ্ছিন্ন অর্থাৎ পৃথক পৃথক মান গ্রহণ করলে তাকে বিচ্ছিন্ন উপাত্ত বলে। বিচ্ছিন্ন উপাত্তের চলকগুলো। এলোমেলো থাকলেও প্রত্যেকটি চলক একটি পূর্ণ সংখ্যক মান বহন করে। মৌচাকে মৌমাছির সংখ্যা একটি বিচ্ছিন্ন উপাত্ত। কারণ মৌচাকে মৌমাছির অবস্থানের কোনো ধারাবাহিকতা থাকে না। মৌচাকে এদের সংখ্যা সসীম বা অসীম হলেও এদের যেকোনোটিকে একটি নির্দিষ্ট মান দ্বারা প্রকাশ করা যাবে। সুতরাং মৌচাকে মৌমাছির সংখ্যা বিচ্ছিন্ন উপাত্ত।
HSC Psychology 1st Paper Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
মৌচাকে মৌমাছির সংখ্যা বিচ্ছিন্ন উপাত্ত কেন ব্যাখ্যা কর।
উত্তর


