দৃশ্যকল্প-১ অনুযায়ী পিটারের অবস্থান কোথায় এবং এর অন্যান্য বৈশিষ্ট্য গুলো আলোচনা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ অনুযায়ী পিটার গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার অন্তর্ভুক্ত । এর কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের অধিকাংশ ক্ষেত্রেই জন্মের সময় অথবা তার অব্যবহিত পরেই শনাক্ত করা যায়। এদের বুদ্ধ্যঙ্ক ২০ থেকে ৩৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের 'পরনির্ভরশীল প্রতিবন্ধী' বলে আখ্যায়িত করা হয়। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা এবং বাক্ বিকাশে বেশ বাধা থাকে। এদের আচরণগত যোগ্যতা সর্বোচ্চ ৪ বছরের শিশুর মতো। ভাষার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম। এরা অন্যের সহায়তা ব্যতীত নিজেরা নিজেদের যত্ন নিতে পারেনা। দৈনন্দিন ক্রিয়াকলাপেও অন্যের সাহায্য নিতে হয়। এরা স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারেনা এবং চারপাশের ঘটনার প্রতি সহজে প্রতিক্রিয়া করতে পারেনা । উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পিটারের আচরণগত যোগ্যতা ৪-৫ বছরের শিশুদের মতো। যা গুরুতর মানসিক প্রতিবন্ধিতাকে নির্দেশ করে । পরিশেষে বলা যায়, দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বর প্রতিবন্ধীদের পর নির্ভরশীলতা আংশিকভাবে হ্রাস করা যায় ।
HSC Psychology 2nd Paper Chapter 1 : বুদ্ধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 1 : বুদ্ধি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ অনুযায়ী পিটারের অবস্থান কোথায় এবং এর অন্যান্য বৈশিষ্ট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
∴ জেমসের বুদ্ধ্যঙ্ক = ১২০উত্তর