সোহানার সহপাঠীর আচরণকে কী নামে আখ্যায়িত করা যায়? এ ধরনের আচরণ কীভাবে প্রতিরোধ করা যায়? তোমার মতামত দাও।
উত্তর: সোহানার সহপাঠীর আচরণকে যৌন হয়রানি নামে আখ্যায়িত করা যায়। যৌন হয়রানি বলতে এমন এক ধরনের আচরণকে বোঝায়, যেখানে এক ব্যক্তি অপর ব্যক্তির জৈবিক কামনার দ্বারা লাঞ্চিত বা নিপীড়িত হয়। ব্যাপক ক্ষেত্রে যেখানে কখনো কখনো পুরুষের দ্বারা পুরুষ, পুরুষের দ্বারা নারী অথবা নারীর দ্বারা পুরুষ জৈবিক কামনার দ্বারা লাঞ্চিত বা নিপীড়িত হয়। যৌন হয়রানি প্রতিরোধের ক্ষেত্রে পারিবারিক পরিবেশের প্রভাব অতীব গুরুত্বপূর্ণ। অতি আদর, অতি অবহেলা, অতি শাসন শিশুর স্বাভাবিক মানসিকতাকে বিঘ্নিত করে। ছেলে-মেয়েদের সুস্থ স্বাভাবিক মানসিকতা তৈরির ক্ষেত্রে তাদেরকে পরিমিত আদর, ভালোবাসা, শাসন, মর্যাদা ও স্বীকৃতি প্রদান করতে হবে। যৌন হয়রানি থেকে নিজেদের রক্ষার ক্ষেত্রে পারিবারিকভাবে মেয়ে শিশুদেরকে সচেতন করতে হবে। তারা শালীন পোশাক পরবে এবং যৌথভাবে মেয়ে সঙ্গীদের সাথে চলাচল করবে। এককভাবে ছেলে সঙ্গীদের সাথে চলাচল পরিহার করবে। যৌন হয়রানির উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে- পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়, নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির অভাব, নারীকে পণ্য ও ভোগ্যবস্তু মনে করা, পর্নোগ্রাফির ছড়াছড়ি, সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব, সন্তানের বেড়ে ওঠা তথা সুস্থ মূল্যবোধ সৃষ্টির ক্ষেত্রে মাতা-পিতার অসচেতনতা, স্যাটেলাইট টেলিভিশনের অবাধ ও অনিয়ন্ত্রিত প্রদর্শন, বেকারত্ব ও অশিক্ষা, অসৎসঙ্গ, মাদকাসক্তি, লিঙ্গ বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থাপনা ইত্যাদি।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
সোহানার সহপাঠীর আচরণকে কী নামে আখ্যায়িত করা যায়? এ ধরনের আচরণ কীভাব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
