পিতা-মাতার অসঙ্গতিপূর্ণ আচরণ শিশুর ব্যক্তিত্বে প্রতিক্রিয়া ফেলে? ব্যাখ্যা করো।
উত্তর: পরিবারের প্রধান সদস্য হলো পিতামাতা, যার প্রভাব শিশুর সামাজিকীকরণের ওপর সর্বাধিক। শিশুর প্রাথমিক চাহিদা ও নির্ভরতার জায়গা হলো পিতামাতা। পিতা-মাতার মধ্যে কলহ, দ্বন্দ্ব থাকলে তা শিশুর সুস্থ ব্যক্তিত্ব গঠনের পথে বিরাট অন্তরায় স্বরূপ। কেননা, শিশু তার পিতা-মাতার সাথে একাত্মতাবোধ করে এবং পিতা-মাতার গুণাবলি নিজের মনে করে। আর একই কারণে সে পিতা-মাতার মধ্যকার দ্বন্দ্ব বা উত্তেজনা নিজের মধ্যে অনুভব করে। এর থেকে শিশুর মনে অসহায়তার বোধ জন্ম নেয়। এটি পরে উগ্র ও অসামাজিক আচরণের জন্ম দিতে পারে। অর্থাৎ পিতা-মাতার অসঙ্গতিপূর্ণ আচরণ শিশুর ব্যক্তিতে প্রতিক্রিয়া ফেলে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
পিতা-মাতার অসঙ্গতিপূর্ণ আচরণ শিশুর ব্যক্তিত্বে প্রতিক্রিয়া ফেলে? ব্যাখ্যা করো।
উত্তর
