দৃশ্যকল্প-২ এ প্রদত্ত "লাবিবার সাফল্যের জন্য সামাজিকীকরণে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান"- উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রদত্ত লাবিবার সাফল্যের জন্য পরিবার ও বিদ্যালয়ের প্রভাব অর্থ্যাৎ একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান- উক্তিটি যথার্থ। শিশুর সামাজিকীকরণের প্রথম ধাপ হলো পরিবার। পরিবারেই শিশুর শিক্ষার হাতেখড়ি হয়। জন্ম গ্রহণের পর থেকে শিশু তার বাবা-মা, ভাইবোন, স্নেহ ভালোবাসা প্রভৃতি মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে। এমন একটি পরিবেশ থেকে শিশুর সামাজিক শিক্ষণ শুরু হয়। পিতামাতার মধ্যকার ইতিবাচক দাম্পত্য সম্পর্ক, ভাইবোনের মধ্যকার সম্পর্ক এবং পরিবারের অপরাপর সদস্যদের মধ্যকার সম্পর্ক শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখে। পরিবারের গণ্ডি পেরিয়ে শিশু বিদ্যালয়ে প্রবেশ করে। যেখানে শিক্ষক ও খেলার সাথীর মাধ্যমে শিশুরা অভিপ্রেত আচরণ, শৃঙ্খলা, নিয়মনিষ্ঠা প্রভৃতি সামাজিক শিক্ষা অর্জন করে। একজন আর্দশ শিক্ষকের অনুপ্রেরণা শিক্ষার্থীর জীবনে আশীবাদ হিসেবে কাজ করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ লাবিবা এবার ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে সে বলে- পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সহযোগিতা ও পরামর্শ তাকে লক্ষ্যে পৌছাঁতে প্রেরণা জুগিয়েছে। তার এই পরিবার এবং বিদ্যালয় সামাজিকীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব মাধ্যম ছাড়াও খেলার সাথী, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণে বিশেষভাবে ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের লাবিবার সাফল্যের পেছনে একাধিক মাধ্যমের প্রভাব বিদ্যমান। তাই প্রশ্নোক্ত উক্তিটি যর্থাথ।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদত্ত "লাবিবার সাফল্যের জন্য সামাজিকীকরণে একাধিক মা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
