আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে তানহা জিনাত ও মিরার মধ্যে যে উপাদান দুটি বিদ্যমান তা বিশ্লেষণ করো।
উত্তর: আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে তানহা-জিনাতের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এবং মিরার মধ্যে দৈহিক গড়ন ও চেহারা উপাদান দুটি বিদ্যমান। সাদৃশ্য একটি গুরুত্বপূর্ণ আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান। ব্যক্তির সাথে ব্যক্তির সাদৃশ্য থাকলে বেশি আকর্ষণীয় হয়। বার্নি (Byrne, 1961) তার পরীক্ষণে দেখতে পান যে, ব্যক্তির মনোভাবে সাদৃশ্য থাকার কারণে তাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং এ কারণেই পছন্দের ব্যক্তিকে তার ব্যক্তিত্ব মূল্যায়নের ক্ষেত্রে অনুকূল প্রতিক্রিয়া করে। উদ্দীপকে তানহা ও জিনাত সহপাঠী এবং তারা দুজন মেধাবী শিক্ষার্থী। পড়াশোনায় মেধাবী হওয়ার বিষয়টি তাদের দুজনের মধ্যে সাদৃশ্য থাকায় আন্তঃব্যক্তিক আকর্ষণ বৃদ্ধি পায়। আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ধারণকারী উপাদানসমূহের মধ্যে চেহারা বা দৈহিক গড়ন অন্যতম উপাদান। আকর্ষণীয় মুখশ্রী, অনুকূল দৈহিক গড়নের প্রতি আমরা সবসময় আগ্রহী হই। দৈহিক আকর্ষণের ক্ষেত্রে ব্যক্তির গাত্রবর্ণ গৌর ফর্সা রঙের প্রতি দুর্বলতা অধিকাংশ লোকের মধ্যে দেখা যায়। দৈহিক সৌন্দর্যের মধ্যে সুঠাম দেহের অধিকারী হলে ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। উদ্দীপকে মিরার গঠন আকর্ষণীয়। এই দৈহিক আকর্ষণীয় গড়ন আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী অন্যতম উপাদান। পরিশেষে উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তানহা ও জিনাতের মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণের সাদৃশ্য উপাদান এবং মিরার মধ্যে দৈহিক গড়ন উপাদানের উপস্থিতি বিদ্যমান তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে তানহা জিনাত ও মিরার মধ্যে যে উপাদান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
