দৃশ্যকল্প-২ এ আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী কোন কোন উপাদানের কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয় কারী উপাদান দৈহিক গড়ন ও চেহারা এবং স্নেহ ও ভালবাসার কথা উল্লেখ করা হয়েছে। আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদানসমূহের মধ্যে চেহারা বা দৈহিক গড়ন অন্যতম প্রধান উপাদান। সাধারণত দৈহিক গড়ন ও চেহারা ব্যক্তির প্রতি প্রাথমিক আকর্ষণ সৃষ্টির ব্যাপারে একটি প্রাথমিক ধারণা তৈরি করে থাকে। আকর্ষণীয় মুখশ্রী ও অনুকূল দৈহিক গড়ন-এর প্রতি আমরা সবসময়ই আগ্রহান্বিত। দৈহিক সৌন্দর্যের মধ্যে সুঠাম দেহের অধিকারী হলে ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। আবার সুন্দর মুখশ্রীও অন্যকে আকর্ষণ করে। এজন্য চিত্রকর্মে নারী পুরুষের হৃষ্টপুষ্ট ও সুঠাম দেহের অধিকারীদের দেখানো হয়। স্নেহ ও ভালোবাসা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ককে গভীর করার মাধ্যমে আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান হিসেবে কাজ করে। অন্যের প্রতি আকর্ষণ করার মূলে স্নেহ ও ভালোবাসার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা অসাধু, অবিশ্বাসী ও মিথ্যাবাদীর চেয়ে যথাক্রমে সাধু, বিশ্বাসী ও সত্যবাদী মানুষকে বেশি পছন্দ করি। এর মূল কারণ হলো স্নেহ ও ভালোবাসা। সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত যত মহামানব আবির্ভূত হয়েছেন, তাদের স্নেহ, প্রেম, প্রীতিতে সবাই সিক্ত। স্নেহ ও ভালোবাসা মানুষকে কাছে টানে। আর এভাবে স্নেহ ও ভালোবাসা আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান হিসেবে কাজ করে। পরিশেষে বলা যায়, আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়ে দৈহিক গড়ন ও চেহারা এবং স্নেহ ও ভালবাসা বিশেষ ভূমিকা পালন করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী কোন কোন উপাদানের কথা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
