রাহির সমাজীকরণে কোন মাধ্যমটি বেশী সক্রিয়? ব্যাখ্যা করো।
উত্তর: রাহির সমাজীকরণে পরিবার মাধ্যমটি বেশি সক্রিয়। শিশু বা ব্যক্তির সামাজিকীকরণের প্রধান মাধ্যম হলো তার পরিবার। পরিবারই মূলত শিশুর মূল্যবোধ, বিশ্বাস, সামাজিক আদর্শ, পারিবারিক কৃষ্টি ও ঐতিহ্য এগুলোর বিকাশে মূখ্য ভূমিকা পালন করে থাকে। পরিবারের সকল সদস্য শিশুর সামাজিকীকরণে সমান ভূমিকা পালন করে না। মূলত পিতামাতা পরিবারের প্রধান সদস্য হওয়ায় তাদের প্রভাব সর্বাধিক। ফলে পিতামাতার আচরণগত প্রভাবের মাধ্যমেই শিশুর প্রাথমিক সামাজিকীকরণ শুরু হয়। পরিবারের পরবর্তী নিকটতম সদস্য হলো ভাইবোন। যাদের সংস্পর্শের মাধ্যমেই শিশুর পারিবারিক ও সামাজিক সম্পর্ক এবং বিভিন্ন উপযোজনমূলক মনোভাব তৈরির মাধ্যমে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য যেমন- দাদা-দাদি, চাচা-চাচি শিশুর সামাজিকীকরণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদ্দীপকে রাহির পরিবার থেকে তার মা এবং গুরুজনেরা তাকে কথা বলা, হাঁটা, কীভাবে মিলতে হয় শেখাচ্ছে। তাই বলা যায় রাহির সমাজীকরণে পরিবার বিশেষ ভূমিকা পালন করছে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
রাহির সমাজীকরণে কোন মাধ্যমটি বেশী সক্রিয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
