রাহি ও সাফার সমাজীকরণ প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: রাহি ও সাফার সমাজীকরণ প্রক্রিয়া যথাক্রমে সরাসরি শিক্ষাদান ও পর্যবেক্ষণকৃত শিক্ষণ। সামাজিকীকরণের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো সরাসরি শিক্ষাদান প্রক্রিয়া। এখানে প্রয়োজনীয় মৌখিক নির্দেশাবলির মধ্য দিয়ে শিশু বা ব্যক্তি তার পরিবার, সমাজ ও কৃষ্টি উপযোগী রীতি-নীতি, মূল্যবোধ, বিশ্বাস, সামাজিক আদর্শ ইত্যাদি আচরণসমূহ শেখে। সরাসরি শিক্ষাদানে ব্যক্তিকে কী করতে হবে তা সুনির্দিষ্টভাবে মৌখিক নির্দেশ দেয়া হয়। ব্যক্তি নির্দেশ অনুযায়ী কাজ হলে পুরস্কৃত হয়, আর না হলে অপুরস্কৃত বা তিরস্কৃত হয়। সামাজিকীকরণের একটি উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো পর্যবেক্ষণ শিক্ষণ প্রক্রিয়া। অনেক সময় পর্যবেক্ষণের মাধ্যমে শিশু বা ব্যক্তি তার পরিবার, সমাজ ও কৃষ্টি উপযোগী রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, সামাজিক আদর্শ ইত্যাদি আচরণ করতে শেখে। অর্থাৎ সামাজিক গ্রহণযোগ্যতা বা বর্জনীয় অবস্থার ভিত্তিতে শিশু যে আচরণটিকে সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসেবে পর্যবেক্ষণ করে, সেটিকে সে আয়ত্ব করে এবং সে আচরণটিকে সামাজিক ভাবে অগ্রহণযোগ্য হিসেবে পর্যবেক্ষণ করে, সেটিকে সে বর্জন করে। এভাবেই শিশু বা ব্যক্তি সামাজিকভাবে পছন্দনীয় ও অপছন্দনীয় আচরণসমূহ করতে শিখে। এভাবেই ইয়াকুব অতিথিপরায়ণতা, বিনয় ও সদালাপী হয়ে উঠেছে। পরিশেষে বলা যায়, রাহির কথা বলা, হাঁটা শেখা ও বড়দের সাথে মিশতে শেখা সরাসরি শিক্ষাদানের অন্তর্ভুক্ত এবং সাফার পর্যবেক্ষণ করে | ছড়া মুখস্ত করা পর্যবেক্ষণকৃত শিক্ষণকে নির্দেশ করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
রাহি ও সাফার সমাজীকরণ প্রক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
