নিরব ও বাঁধন এর আগ্রাসনের উৎস কি এক? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ, নিরব এবং বাঁধনের আগ্রাসনের উৎস এক। এখানে আগ্রাসনের উৎস উস্কানীকে নির্দেশ করে। আগ্রাসন হচ্ছে কোনো ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে পরিচালিত আক্রমণাত্মক আচরণ। আগ্রাসন যখন ধ্বংসের রূপ নেয় এবং জনমনে আতঙ্কের সৃষ্টি করে তখন তাকে সন্ত্রাস বলে। আর সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে সর্বদাই ধ্বংসাত্মক। আঘাত করে বা ভয় দেখিয়ে বা কখনো কখনো ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে নিজের উদ্দেশ্য হাসিল করাই হলো সন্ত্রাসের অন্যতম উদাহরণ। আর এসবের মূলেই রয়েছে আগ্রাসন। দৃশ্যকল্প-২ এ বর্ণনায় দেখা যায় নিরব তার বাঁধনের শারীরিক উস্কানিতে খুব রেগে যায়। তার সাথে বাদানুবাদ করে এবং উত্তেজিত হয়ে যায়। এসব আচরণ সামান্য বাচনিক বা শারীরিক উস্কানী হতে উদ্ভব হতে পারে। অনেক সময় হাসি ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে ও আগ্রাসনের সৃষ্টি হতে পারে। এর উত্তেজনার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এ নিরব এবং বাঁধনের আগ্রাসনের উৎস উস্কানীকে নির্দেশ করে।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
নিরব ও বাঁধন এর আগ্রাসনের উৎস কি এক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
