দু'জন বিষয় শিক্ষকের মধ্যে কোন ধরনের আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান পরিলক্ষিত হয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দুজন শিক্ষকের মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান সাদৃশ্য ও বৈসাদৃশ্য উপাদান পরিলক্ষিত হয়েছে। সাদৃশ্য একটি গুরুত্বপূর্ণ আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান। ব্যক্তির সাথে ব্যক্তির সাদৃশ্য থাকলে সেটি বেশি আকর্ষণীয় হয়। বার্নি (Byrne, ১৯৬১) তার পরীক্ষণে দেখতে পান যে, ব্যক্তির মনোভাবে সাদৃশ্য থাকার কারণে তাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং এ কারণেই পছন্দের ব্যক্তিকে তার ব্যক্তিত্ব মূল্যায়নের ক্ষেত্রে অনুকূল প্রতিক্রিয়া করে। দুজন ব্যক্তির কাছে কোনো মনোভাবের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা যত বেশি হবে আন্তঃব্যক্তিক আকর্ষণের মাত্রাও তত বৃদ্ধি পাবে। পরস্পর অপরিচিত ব্যক্তিরা যখন পারস্পরিক আদান প্রদান শুরু করে তখন একে অপরের সম্বন্ধে জানতে পারে এবং ক্রমে তারা পরস্পরের মনোভাবের সাদৃশ্য লক্ষ করে নিজের অজান্তে একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, প্রতিভার শ্রেণিতে দু'জন বিষয় শিক্ষকদের মধ্যে খুব আন্তরিকতা রয়েছে। তারা যেমন ভালো শিক্ষক, তেমনি ভালো গান গায়। আবার শিক্ষার্থীদের দুজন শিক্ষকই আদর করেন। এখানে আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উপাদান লক্ষ করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
দু'জন বিষয় শিক্ষকের মধ্যে কোন ধরনের আন্তঃব্যক্তিক আকর্ষণের উপাদান প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
