দৃশ্যকল্প-১ এ রেশমা, সালমা ও সাহিন এর মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণের কোন কোন উপাদান বিদ্যমান বর্ণনা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রেশমা ও সালমার ক্ষেত্রে আন্তঃব্যক্তিক আকর্ষণের দৈহিক গড়ন ও সাদৃশ্য এবং সাহিনের ক্ষেত্রে নৈকট্য উপাদান বিদ্যমান। আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান সমূহের মধ্যে চেহারা বা দৈহিক গড়ন অন্যতম উপাদান। আকর্ষণীয় মুখশ্রী, অনুকূল দৈহিক গড়নের প্রতি আমরা সবসময় আগ্রহী হই। দৈহিক আকর্ষণের ক্ষেত্রে ব্যক্তির গাত্রবর্ণ গৌর বা ফর্সা রঙের প্রতি দুর্বলতা অধিকাংশ লোকের মধ্যে দেখা যায়। দৈহিক সৌন্দর্যের মধ্যে সুঠাম দেহের অধিকারী হলে ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। সাদৃশ্য একটি অন্যতম আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান। ব্যক্তির সাথে ব্যক্তির সাদৃশ্য থাকলে সেটি বেশি আকর্ষণীয় হয়। উদ্দীপকে রেশমা ও সালমার মধ্যে উক্ত উপাদানগুলো বিদ্যমান রয়েছে। অন্যদিকে, নৈকট্য অবস্থান তথা কাছাকাছি থাকলে পছন্দের মাত্রা বেড়ে যায়। একপথ দিয়ে যাতায়াত করার কারণে দেখা সাক্ষাৎ হলে একে অপরের সম্পর্কে বেশি জানাশোনার সুযোগ হয়। ফলে আন্তঃ ব্যক্তির আকর্ষণ বৃদ্ধি পায়। উদ্দীপকে সাহিন ও লিয়নয়ের মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণের নৈকট্য উপাদানটি বিদ্যমান কারণ নিলয়ের সাথে সাহিনের বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছিল।
HSC Psychology 2nd Paper Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 4 : আচরণের উপর পরিবেশের প্রভাব · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রেশমা, সালমা ও সাহিন এর মধ্যে আন্তঃব্যক্তিক আকর্ষণের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
