দৃশ্যকল্প-২ এ C ও D শনাক্ত করো এবং ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ C ও D দ্বারা স্মৃতির দুটি উপাদান পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞাকে নির্দেশ করা হয়েছে। স্মৃতিকে বিশ্লেষণ করলে কতগুলো উপাদান পাওয়া যায়। যথা- শিক্ষণ, সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা ও স্থান-কাল নির্দেশ। সুতরাং দৃশ্যকল্প-২ এ স্মৃতির উপাদানগুলোকে নির্দেশ করা হয়েছে, যেখানে C ও D যথাক্রমে পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞাকে নির্দেশ করছে। যা শিক্ষা করা হয়েছে এবং পরে সংরক্ষিত হয়েছে তা যদি পুনরায় ব্যক্ত করা যায় তাহলে আমরা তাকে স্মৃতি বলতে পারি। স্মৃতির প্রমাণ হল পুনরুদ্রেক। মনে সংরক্ষিত অব্যক্ত প্রতিরূপ ব্যক্ত করাকে বলে পুনরুদ্রেক। উদাহরস্বরূপ, একটি কবিতা মুখস্ত করে পরে যথাযথভাবে বলতে পারার নাম পুনরুদ্রেক। যে বিষয়টিকে পূর্বে জানা হয়েছিল, তাই পুনর্বার জ্ঞাত হচ্ছে, এরূপ জ্ঞানকে প্রত্যাভিজ্ঞা বলে। পুনজ্ঞান বা প্রত্যাভিজ্ঞা ছাড়া স্মরণক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। হয়ত পূর্বজ্ঞাত বিষয়টি উপস্থাপন করা হল, অথচ তাকে পূর্বজ্ঞাত বলতে চিনতে পারা গেল না। এরূপক্ষেত্রে পূর্বজ্ঞাত বিষয়ের পুনরুদ্রেক হওয়া বা না হওয়া সমান কথা। তাই প্রত্যাভিজ্ঞা স্মরণের অপরিহার্য অঙ্গ। পরিশেষে বলা যায়, স্মৃতির প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী হওয়ায় এর কতকগুলো ধাপ রয়েছে যা স্মৃতির উপাদানসমূহকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ C ও D শনাক্ত করো এবং ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর