লাবনী এবং মিতুর বিস্মৃতির কারণ এক না ভিন্ন? তোমার মতামত দাও।
উত্তর: লাবণীর ও মিতুর বিস্মৃতির কারণ যথাক্রমে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং আবেগজনিত প্রতিরোধ। অর্থাৎ লাবনীর ও মিতুর বিস্মৃতির কারণ এক নয়। নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাৎমুখী বাধা বলা হয়। কোনো বিষয় শিক্ষণের সময় প্রথমটি শেখার পর কিছুটা সময় বিরতি দিয়ে তারপর দ্বিতীয়টা শিক্ষা করতে হয়। কিন্তু কোন একটা বিষয় শেখার পরই কোনো বিরতি না দিয়ে যদি সঙ্গে সঙ্গে আর একটি বিষয় শিখি তাহলে দেখা যাবে প্রথম বিষয়টির বিশেষ অংশ অংশ ভুলে গেছি। উদ্দীপকের লাবনী অর্থনীতি পড়ার পর কোনো বিরতি না দিয়েই পৌরনীতি পড়তে শুরু করে পরে অর্থনীতি প্রশ্নের উত্তর লিখতে যেয়ে তা মনে করতে করতে পারে না। যা অনুশিক্ষণ প্রতিবন্ধকতাকে নির্দেশ করে। উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিতু বাসায় বসে প্রশ্নের উত্তর মুখস্থ লিখতে পারলেও পরীক্ষার হলে সেটা ভুলে যায় যা পরিবেশগত পরিবর্তনকে নির্দেশ করে। পরিবেশের ভিন্নতার কারণে অনেক ছাত্র ঘরে বসে একাধিক প্রশ্নের উত্তর লিখতে পারলেও ক্লাসে বা পরীক্ষার হলে তা মনে করতে পারেনা। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সাথে স্মৃতির পুনরৎপাদনের সম্পর্ক রয়েছে। পরিবেশগত উপাদানগুলো যথাযথভাবে বাধ্য না করলে তা বিস্মৃতির হার বাড়ায়। সুতরাং আলোচনার শেষে বলা যায়, লাবণী ও মিতুর বিস্মৃতির কারণ এক নয় বরং ভিন্ন।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
লাবনী এবং মিতুর বিস্মৃতির কারণ এক না ভিন্ন? তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর