দৃশ্যকল্প-২ এ প্রদত্ত বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ হিসেবে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতাকে নির্দেশে করা হয়েছে, যেখানে 'B [গণিত] হলো পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা। বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ অনুসারে, নতুন বা পুরনো তথ্য একে অপরের স্মরণে বাধা সৃষ্টি করলে বিস্মৃতি ঘটে। যখন পূর্বে শেখা কোনো বিষয় নতুন কোনো বিষয় শিখতে বাধা দেয়, তখন তাকে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা বলে। অন্যদিকে, নতুন কোনো বিষয় শেখার ফলে যদি পুরনো বিষয় মনে করতে অসুবিধা হয়, তবে তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলা হয়। উদ্দীপকের প্রবাহচিত্রে বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ এর দুটি শাখা দেখানো হয়েছে বামদিকের বক্সে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা (যা মূলত পূর্ববর্তী প্রভাবকে নির্দেশ করে) এবং ডান দিকের 'B [গণিত] বক্সে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতার অবস্থান। উদাহরণস্বরূপ যদি কেউ তার পুরনো ফোন নম্বর মনে থাকার কারণে নতুন নম্বরটি মুখস্থ করতে না পারে, তবে তা পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা। আবার নতুন নম্বর শেখার পর যদি সে পুরনো নম্বরটি ভুলে যায়, তবে তা অনুশিক্ষণ প্রতিবন্ধকতার উদাহরণ। এই দুই ধরনের প্রতিবন্ধকতার তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে, উভয়ই বিস্মৃতির জন্য দায়ী হলেও এদের ক্রিয়াশীলতা সম্পূর্ণ ভিন্নমুখী। পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা নতুন তথ্য সংরক্ষণে বাধা দেয়, যা মূলত পুরনো স্মৃতির আধিপত্যের কারণে ঘটে। অন্যদিকে, অনুশিক্ষণ প্রতিবন্ধকতা পুরনো তথ্য পুনরুদ্ধারে বাঁধা দেয়, কারণ নতুন তথ্য পুরনো স্মৃতির ওপর এক ধরনের প্রলেপ তৈরি করে। গবেষণায় দেখা গেছে, দুটি বিষয়ের মধ্যে যত বেশি সাদৃশ্য থাকে, এই প্রতিন্ধকতা তত বেশি তীব্র হয়। কারণ এরা পরস্পর বিপরীতধর্মী। তাই কার্যকর শিক্ষণের জন্য এবং বিস্মৃতি রোধে এই দুই ধরনের প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকা এবং পর্যাপ্ত বিরতি নিয়ে পড়াশোনা করা প্রয়োজন।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদত্ত বিস্মৃতির প্রতিবন্ধকতা মতবাদ দুটির মধ্যে তুলন…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর