'সংযোগ শিক্ষণের একটি অন্যতম শর্ত'- ব্যাখ্যা করো।
উত্তর: সংযোগ হলো শিক্ষণের একটি অন্যতম শর্ত। কারণ এটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে শিক্ষণকে সহজতর করে। কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে সংযোগ বা অনুষঙ্গ বলে। অনেক সময় দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটালে শিক্ষণ ত্বরান্বিত হয়। এটি উদ্দীপক উদ্দীপক বা উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগের মাধ্যমে নতুন আচরণ শিখতে সাহায্য করে। সংযোগের মাধ্যমেই প্রাণী একটি উদ্দীপকের উপস্থিতিতে নির্দিষ্ট প্রতিক্রিয়া করতে শেখে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
'সংযোগ শিক্ষণের একটি অন্যতম শর্ত'- ব্যাখ্যা করো।
উত্তর