রিয়াদের মনে রাখার ক্ষেত্রে যে সব বিষয় দায়ী সেগুলো ব্যাখ্যা করো।
উত্তর: রিয়াদের মনে রাখার ক্ষেত্রে যেসব বিষয় দায়ী সেগুলো হলো- স্মৃতিকে উন্নত করার কৌশল। স্মৃতিকে উন্নত করার বিভিন্ন কৌশল রয়েছে। এগুলো অনুসরণ করলে স্মৃতিকে উন্নত করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প- ১ এর রিয়াদ স্মৃতিকে উন্নত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন- অর্থ বুঝে পড়া, আবৃত্তি করে পড়া, গভীর মনোযোগ SQ3R সূত্র মেনে এবং শিক্ষকের পরামর্শ মেনে চলা। অর্থবুঝে আবৃত্তি করে পড়া ভালো মুখস্থ হয়। নিরবে পড়ার চেয়ে শব্দযোগে আবৃত্তি করে পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। এতে চক্ষু, বর্ণ, ও মস্তিষ্ক একত্রে কাজ করে বলে দীর্ঘ সময় স্মৃতিতে সংরক্ষিত থাকে। স্মৃতির অন্যতম সহায়ক হলো গভীর মনোযোগ। গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করলে কোনো বিষয় ভালোভাবে মুখস্থ হয় এবং দীর্ঘসময় স্মৃতিতে বিরাজ করে। আবার রবিনসনের SQ3R পদ্ধতিও বেশ কার্যকর। Survey Q3 R এর অর্থ হচ্ছে Survey জরীপ করা Question-প্রশ্ন করা, Read Recite -আবৃত্তি কর এবং Review পর্যালোচনা কর। পড়, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে জরীপ করে নিজে নিজে প্রশ্ন করতে হবে লেখক কী বলতে চেয়েছেন। নিজে নিজে যে প্রশ্নগুলো হলো সেগুলোর উত্তরের জন্য পাঠ্য বিষয়কে আবার গভীর মনোযোগ সহকারে বাড়তে হবে ও আবৃত্তি সহকারে পড়তে হবে এবং শেষে পর্যালোচনা করতে হবে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
রিয়াদের মনে রাখার ক্ষেত্রে যে সব বিষয় দায়ী সেগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর