নীলা ও আসিফের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ আলোচনা করো এবং কোন শিক্ষণটি অধিক গ্রহণীয় মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ নীলা ও আসিফের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ হলো সুপ্ত শিক্ষণ এবং অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত যে শিক্ষণ তাকে সুপ্ত বা প্রচ্ছন্ন শিক্ষণ বলে। অর্থাৎ প্রেষণা যখন খুবই ক্ষীণ অথবা প্রেষণা আছে, কিন্তু উপযুক্ত সন্তুষ্টির অভাব, তখন যে শিক্ষণ হয় তাকে সুপ্ত শিক্ষণ বলে। সুপ্ত শিক্ষণ বলতে আমরা সেই শিক্ষণ বুঝে থাকি, যা শিক্ষণের সময় আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না। পরে উপযুক্ত প্রেষণা বা সন্তুষ্টির উপস্থিতিতে আচরণের ভিতর শিক্ষণের উপস্থিতি দেখা যায়। পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তাই হলো সুপ্ত শিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয়। অন্যদিকে সমস্যাসংকুল ঘটনার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধানকরণকে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞান বলে। পরিজ্ঞানমূলক শিক্ষণে শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় অন্ধের মতো বারবার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করে। অর্থাৎ যে শিক্ষণে সমগ্র সমস্যাটিকে পুঙ্খানুপঙ্খরূপে পর্যালোচনা করে সমাধানের দিকে ধীরে অথচ সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় এবং যেখানে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে তাকে পরিজ্ঞানমূলক শিক্ষণ বলা হয়। বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য অন্তর্দৃষ্টি মূলক শিক্ষণ অধিক গ্রহণীয়। আধুনিক শিক্ষাব্যবস্থায় অন্তর্দৃষ্টিমূলক শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া যায়। কারণ এটি শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধি করে, জটিল সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এবং দ্রুত সময়ের মধ্যে ঘটে। এক্ষেত্রে শিক্ষার্থী সচেতনভাবে বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করে বিধায় একবার শিখলে আর সহজে ভুলে যায় না। এই শিক্ষণে শেখার সময় অন্ধের মতো বার বার ভূর করার বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্ক সন্তুষ্টি লাভ করে নতুনকে আয়ত্ত্ব করে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
নীলা ও আসিফের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ আলোচনা করো এবং কোন শিক্ষণটি অধিক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর