দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণের একাধিক ধরনের উল্লেখ রয়েছে- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষনের সুপ্ত শিক্ষণ এবং প্রাসঙ্গিক শিক্ষণ অর্থ্যাৎ একাধিক ধরনের উল্লেখ রয়েছে। সুপ্ত শিক্ষণ বুদ্ধিবৃত্তিক শিক্ষণের একটি ধরন। এ শিক্ষণ প্রেষণাহীনভাবে সম্পন্ন হয়। তবে স্বাভাবিক অবস্থায় এ শিক্ষণ প্রকাশ পায় না বরং প্রচ্ছন্ন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রয়োজনীয় বিশেষ পরিস্থিতিতে হঠাৎ কার্যকারভাবে এর প্রকাশ ঘটে। বলবর্ধক পুরস্কার ছাড়াও যে শিক্ষণ হতে পারে তাই হলো বা সুপ্ত শিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকে শামীমের শিক্ষকের বক্তব্যের বলেন। পুরস্কার না পেয়েও মানুষ বা প্রাণী কিছু শিখতে পারে। এটিমূলত সুপ্ত শিক্ষণের সাথে সম্পর্কিত।. আবার শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শত। কিন্তু এমন অনেক শিক্ষণ রয়েছে যেখানে প্রেষণার অনুপস্তিতিতেও শিক্ষণ সম্ভব কোনোরূপ প্রেষণা ব্যতীত উদ্দেশ্যহীনভাবে, ইচ্ছা না থাকলেও এ শিক্ষণ হলে এ ধরনের শিক্ষণ কে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। উদাহরণস্বরূপ কেউ মোহম্মদপুর থেকে নিউমার্কেট যাবার সময় রাস্তার পাশে ঢাকা কলেজ দেখতে পেল। পরবর্তীতে তার বন্ধুর চাকরি পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজে পড়লে সে তার বন্ধুকে কলেজের অবস্থান বলে দিতে পারে। এখানে ব্যক্তির কোনোরূপ আগ্রহ বা প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়েছে। দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ছাড়া ও অনিচ্ছাকৃত শিক্ষণ করা এটিকেই বুঝানো হয়েছে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণের ভিন্ন ভিন্ন ধরনের উল্লেখ রয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ শামীমের শিক্ষকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক শিক্ষণের একাধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর