সংবেদনের উচ্চসীমা ও নিম্নসীমা বলতে কী বুঝ?
উত্তর: চেতনায় আঘাত করার জন্য একটি নিম্নতম মাত্রার প্রয়োজন। উদ্দীপকের যে নিম্নশক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে নিম্নসীমা বলে। সংবেদনের একটি সর্বোচ্চ সীমা আছে যা অতিক্রম করলেও কোনো সংবেদন হয় না- একে সংবেদনের উচ্চসীমা বলা হয়। বন্ধ টেলিভিশন চালু করার জন্য 'নব'টি (চালু করার চাবি) ধীরে ধীরে ঘুরালে প্রথম যে বিন্দুতে এলে শব্দ হচ্ছে বলে মনে হয় তাই হলো নিম্নসীমা। শব্দ বাড়ানোর জন্য 'নব'টি ঘুরাতে ঘুরাতে শেষ পর্যায়ে নিয়ে এলে শব্দ এতো বেশি হবে যে কি শব্দ হচ্ছে তা বুঝা যাবে না এবং কানে তীব্র ব্যথা অনুভূত হবে। সংবেদনের উচ্চসীমা অতিক্রম করার জন্য এরকমটি হয়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
সংবেদনের উচ্চসীমা ও নিম্নসীমা বলতে কী বুঝ?
উত্তর