দৃশ্যকল্প-২ এর আলোকে প্রতীক-পটভূমি 'A [গণিত] ও 'B [গণিত] সম্পর্কে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থানদ্বয় যথাক্রমে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি এবং পরিবর্তনশীল প্রতীক পটভূমি। যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে অপরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলে। বেশির ভাগ প্রতীক-পটভূমি সম্পর্ক অপরিবর্তনীয়। যেমন নিম্নের চিত্রের ছবি দুটি (তীর চিহ্নিত রেখা এবং মুদ্রার ছবি) সব সময় দেখতে একই রকম। এ ক্ষেত্রে প্রতীক ও পটভূমির কোন পরিবর্তন হয়নি। [চিত্র] অনেক সময় প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল হয়। অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, নিচের ছবিতে আমরা যখন সাদা রংয়ের ছবিটি কালো রংয়ের পটভূমিতে দেখি তখন একে ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করব। আবার যখন কালো রংয়ের ছবিটি সাদা রংয়ের পটভূমিতে দেখি তখন একে দুটি মুখচ্ছবি হিসেবে দেখব। [চিত্র] আবার, এই চিত্রে কালো অংশে মনোযোগ স্থাপন করলে তা সাদা অংশের পটভূমিকায় প্রতীকরূপে ফুটে ওঠে আবার, সাদা অংশে মনোযোগ দিলে তা কালো অংশের পটভূমিতে প্রতীকরূপে ফুটে ওঠে। [চিত্র] সুতরাং বলা যায়, বিভিন্ন দৃষ্টিকোণের আলোকে পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল প্রতীক-পটভূমির মধ্যে পার্থক্য বিদ্যমান। কেননা অপরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির অবস্থান পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর আলোকে প্রতীক-পটভূমি 'A ও 'B সম্পর্কে বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অনেক সময় প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল হয়। অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, নিচের ছবিতে আমরা যখন সাদা রংয়ের ছবিটি কালো রংয়ের পটভূমিতে দেখি তখন একে ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করব। আবার যখন কালো রংয়ের ছবিটি সাদা রংয়ের পটভূমিতে দেখি তখন একে দুটি মুখচ্ছবি হিসেবে দেখব।
আবার, এই চিত্রে কালো অংশে মনোযোগ স্থাপন করলে তা সাদা অংশের পটভূমিকায় প্রতীকরূপে ফুটে ওঠে আবার, সাদা অংশে মনোযোগ দিলে তা কালো অংশের পটভূমিতে প্রতীকরূপে ফুটে ওঠে।
সুতরাং বলা যায়, বিভিন্ন দৃষ্টিকোণের আলোকে পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল প্রতীক-পটভূমির মধ্যে পার্থক্য বিদ্যমান। কেননা অপরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির অবস্থান পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল।