উদ্দীপকের 'ক' প্রত্যক্ষণটি শ্রেণিবিভাগসহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' অংশে যে বিষয়টির ইঙ্গিত করা হয়েছে সেটি হলো অধ্যাস। অধ্যাস বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণত উদ্দীপক উপস্থিত থাকলেও উদ্দীপকের সংবেদনগত ত্রুটি থেকে আমরা উদ্দীপকের ভুল ব্যাখ্যা করলে যে প্রত্যক্ষণ ঘটে তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। প্রাত্যহিক জীবনের অধ্যাস নানা ধরনের হতে পারে। যেমন- অধ্যাস ব্যক্তিগত বা সবর্জনীন উভয়ই হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় কেউ লাঠি দেখে সাপ মনে করলে তা তার ব্যক্তিগত অধ্যাস। কিন্তু দিগন্ত রেখায় আকাশ মাটিকে ছুঁয়েছে এমনটা সর্বজনীন অধ্যাস। এছাড়াও অধ্যাসের নানা ধরণ আছে। যথা- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং শারীরবৃত্তীর অধ্যাস। জ্যামিতিক আকৃতির জন্য উদ্দীপকের সঠিক প্রত্যক্ষণে যে ভ্রান্তি দেখা যায় তা জ্যামিতিক অধ্যাস। যেমন- পালক ও তার চিহ্নিত জ্যামিতিক আকৃতির কারণে সম্পন্ন দুইটি রেখাকে ছোট-বড় দেখা। উদ্দীপক বস্তুর প্রত্যক্ষণে গতি সংক্রান্ত ভ্রান্তিগুলো হলো গতি অধ্যাস। যেমন- চলন্ত ট্রেন থেকে দুই পাশের স্থির বস্তুকে গতিশীল মনে হওয়া। প্রাকৃতিক কারণে উদ্দীপক থেকে প্রাপ্ত ত্রুটিপূর্ণ সংবেদনের ফলে সৃষ্ট অধ্যাস হলো প্রাকৃতিক অধ্যাস। যেমন- আধা গ্লাস স্বচ্ছ পানিতে একটি সোজা কাঠি রাখলে তা বাঁকা মনে হওয়া। শারীরিক কারণেও অনেক সময় প্রত্যক্ষণের ভ্রান্তি দেখা দেয়। একে বলে শারীরিক অধ্যাস। যেমন- জ্বরের সময় স্বাভাবিক তাপমাত্রার পানিকে বেশি শীতল লাগে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নানা কারণে উদ্দীপকের ভ্রান্ত ব্যাখ্যাই অধ্যাসের সৃষ্টি করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' প্রত্যক্ষণটি শ্রেণিবিভাগসহ বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর