দৃশ্যকল্প-১ প্রদত্ত প্রত্যক্ষণ সংগঠনে 'A [গণিত] এর যেকোনো ৩টি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত অংশটি প্রত্যক্ষণ সংগঠনের উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্তকে নির্দেশ করে। নিম্নে তিনটি উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত ব্যাখ্যা করা হলো- ১. নৈকট্য: যে সকল বস্তু কাছাকাছি সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। আবার যে বস্তুগুলো একই রকম হলেও দূরে দূরে অবস্থান করে তাদেরকে আমরা ভিন্নভাবে প্রত্যক্ষণ করি। ২. সাদৃশ্য: বিভিন্ন ধরনের অনেকগুলো বস্তুর মধ্যে মিল যুক্ত একই ধরনের বস্তুগুলো আমরা একত্রে প্রত্যক্ষ করি। অর্থাৎ প্রত্যক্ষণের সংগঠনে বস্তুর সাদৃশ্য এক বিশ্বের ভূমিকা পালন করে। ৩. ফাঁকা স্থান পূরণ: প্রত্যক্ষনের সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষণ করে থাকি।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রদত্ত প্রত্যক্ষণ সংগঠনে 'A এর যেকোনো ৩টি উপাদান ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
অনেক সময় প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল হয়। অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, নিচের ছবিতে আমরা যখন সাদা রংয়ের ছবিটি কালো রংয়ের পটভূমিতে দেখি তখন একে ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করব। আবার যখন কালো রংয়ের ছবিটি সাদা রংয়ের পটভূমিতে দেখি তখন একে দুটি মুখচ্ছবি হিসেবে দেখব।
আবার, এই চিত্রে কালো অংশে মনোযোগ স্থাপন করলে তা সাদা অংশের পটভূমিকায় প্রতীকরূপে ফুটে ওঠে আবার, সাদা অংশে মনোযোগ দিলে তা কালো অংশের পটভূমিতে প্রতীকরূপে ফুটে ওঠে।
সুতরাং বলা যায়, বিভিন্ন দৃষ্টিকোণের আলোকে পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল প্রতীক-পটভূমির মধ্যে পার্থক্য বিদ্যমান। কেননা অপরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির অবস্থান পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল প্রতীক-পটভূমিতে প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল।