'ধারাবাহিকতা' প্রত্যক্ষণীয় সংগঠনের গুরুত্বপূর্ণ উপাদান কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকগুলো যদি একটি নির্দিষ্ট দিক বা ধারায় সাজানো থাকে, তবে সেগুলোকে একটি একক বা দল হিসেবে প্রত্যক্ষ করার প্রবণতাকে ধারাবাহিকতা বলে। প্রত্যক্ষণের সংগঠনের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এটি আমাদের মস্তিষ্ককে বিচ্ছিন্ন উদ্দীপকগুলো থেকে একটি অর্থপূর্ণ রেখা বা বক্ররেখা হিসেবে গ্রহণ করতে সাহায্য করে। যখন কোনো উদ্দীপক একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, তখন আমরা সেটিকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি অবিচ্ছিন্ন ধারা হিসেবে দেখি। এটি আমাদের চারপাশের জগতকে সহজ ও সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণে সহায়তা করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
'ধারাবাহিকতা' প্রত্যক্ষণীয় সংগঠনের গুরুত্বপূর্ণ উপাদান কেন? ব্যাখ্যা করো।
উত্তর