দৃশ্যকল্প-১ এ মনোযোগের যে বস্তুনিষ্ঠ শর্ত পরিলক্ষিত হয়েছে সেটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মনোযোগের যে বস্তুনিষ্ঠ শর্ত পরিলক্ষিত হয়েছে সেটি বস্তুনিষ্ঠ শর্তাবলি। বস্তুজগতের যেসব উপাদান কোনো বিশেষ বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপনে সহায়তা করে তাদেরকে বস্তুনিষ্ঠ শর্ত বলে। উদ্দীপকে বড় বড় বাতি, উচ্চস্বরে গান এবং নতুন নতুন খেলনা যথাক্রমে মনোযোগের আকার, তীব্রতা এবং নতুনত্ব শর্তগুলোকে প্রতিফলিত করে। এছাড়া আরও তিনটি শর্ত যেমন- পুনরাবৃত্তি, গতিশীলতা, গোপনীয়তা মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত হিসেবে কাজ করে। যে উদ্দীপকগুলো চেতনায় বারবার উপস্থিত হয়, সেগুলো অধিকহারে মনোযোগ আকর্ষণ করে। যেমন- 'একটি ঘোষণা', 'একটি ঘোষণা', 'একটি ঘোষণা'। তাই পুনরাবৃত্তি একটি কার্যকরী শর্ত। আবার যেসব বস্তু বা উদ্দীপক গতিশীল তারা স্থির বস্তুর চেয়ে অধিকতর মনোযোগ আকর্ষণ করে। যেমন- স্থির অবস্থা থেকে হঠাৎ গতিশীল কোনো গাড়ির প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়। যে সকল বস্তুকে গোপন করার চেষ্টা করা হয় সেগুলোই আমাদের মনোযোগকে বেশি আকর্ষণ করে। কেননা রহস্যাবৃত্ত ঘটনার প্রতি ব্যক্তির মনোযোগ বেশি আকৃষ্ট হয়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনোযোগের যে বস্তুনিষ্ঠ শর্ত পরিলক্ষিত হয়েছে সেটি ব্যা…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর