দৃশ্যকল্প-২ এ পারভেজের গন্ধ অনুভব করা এবং পরবর্তীতে গোলাপ ফুলের গন্ধ বুঝতে পারা বিষয় দুটি ভিন্ন হলেও একই সত্রে গাঁধা- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পারভেজের বাগানে হাঁটার সময় গন্ধ পাওয়া এবং পরবর্তী সময়ে সেটাকে গোলাপ ফুল শনাক্ত করা- বিষয় দু'টি ভিন্ন ঘটনা হলেও একসূত্রে গাঁথা। কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন। আর সংবেদনকে যখন ব্যাখ্যা বা অর্থবোধক করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ। হেনরি এল, রডিজার ও তাঁর সহযোগীরা বলেন- সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায়, অপরপক্ষে প্রত্যক্ষণ ওই উদ্দীপনার ব্যাখ্যা ও অর্থবোধক বর্ণনা করে। দৃশ্যকল্প-১ এর বর্ণনায় দেখা যায়, পারভেজের বাগানে হাঁটার সময় একটা গন্ধ অনুভব করে। তার এই অনুভূতিই হলো সংবেদন। তার পরবর্তী সময়ে সে যখন বুঝতে পারে এটি গোলাপের গন্ধ, তখন তা প্রত্যক্ষণে পরিণত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-২ এ পারভেজের বাগানে গন্ধ অনুভব করা এবং তা গোলাপ বলে চিহ্নিত করার বিষয় দুটি ভিন্ন ঘটনা হলেও একই সূত্রে গাঁথা। কেননা সংবেদন ও প্রত্যক্ষণকে আলাদাভাবে নির্ণয় করা যায় না। সংবেদনের সাথে প্রত্যক্ষণের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সংবেদন ছাড়া প্রত্যক্ষণ কোনোভাবে সম্ভব হয় না। কারণ সংবেদনের কার্যকর ও অর্থপূর্ণ ব্যাখ্যার মধ্য দিয়েই প্রত্যক্ষণ সম্পন্ন হয়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পারভেজের গন্ধ অনুভব করা এবং পরবর্তীতে গোলাপ ফুলের গন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর