দৃশ্যকল্প-২ এ উল্লেখিত অধ্যাসের প্রকারভেদসমূহ উদাহরণসহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত অধ্যাস বা দৃষ্টিভ্রেেমর প্রকারভেগুলো হলো প্রাকৃতিক অধ্যাস এবং জ্যামিতিক অধ্যাস। উদ্দীপক উপস্থিত থাকা সত্ত্বেও তাকে ভুলভাবে প্রত্যক্ষ করাকে অধ্যাস বা দৃষ্টিভ্রম বলে। এটি মূলত উদ্দীপকের ভুল ব্যাখ্যা। প্রাকৃতিক অধ্যাস প্রাকৃতিক কারণে ঘটে, যেখানে উদ্দীপকের ভৌত অবস্থার পরিবর্তনের ফলে আমরা ভুল দেখি। অন্যদিকে, জ্যামিতিক-আলোকীয় অধ্যাস ঘটে রেখা বা জ্যামিতিক আকৃতির বিশেষ বিন্যাসের কারণে, যা আমাদের চোখের রেটিনায় প্রতিচ্ছবি গঠনের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। দৃশ্যকল্প-২ এর প্রথম চিত্রে গ্লাসের পানিতে আংশিক ডুবানো পেন্সিল বাঁকা দেখাচ্ছে, যা একটি প্রাকৃতিক অধ্যাস। আলোর প্রতিসরণের কারণে পেন্সিলটি তার প্রকৃত অবস্থানের চেয়ে ভিন্নভাবে বা বাঁকা দেখা যায়। দ্বিতীয় চিত্রে একটি জ্যামিতিক কাঠামো দেখানো হয়েছে, যা জ্যামিতিক অধ্যাসের উদাহরণ। আকৃতির পণ্য কোনো উদ্দীপকের সঠিক অবস্থার প্রত্যক্ষণে যে ভ্রান্তি দেখা যায় তাকে জ্যামিতিক অধ্যাস বলে। যেমন- দুটি রেখা সমান হলেও তীর চিহ্নিত রেখা পালক চিহ্নিত রেখার চাইতে ছোট দেখায় এবং লম্বা রেখা আনুভূমিক রেখার চাইতে বড় দেখায়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক কারণে ত্রুটিপূর্ণ সংবেদনের ফলে সৃষ্টি অধ্যাস হলো প্রাকৃতিক অধ্যাস। যেমন- আধা গ্লাস স্বচ্ছ পানিতে একটি সোজা চামচ আংশিক নিমজ্জিত করলে তাকে বাঁকা দেখায়। আবার বস্তুর নির্দিষ্ট জ্যামিতিক গঠনের জন্য যে ভ্রান্তি সৃষ্টি হয় তাকে জ্যামিতিক অধ্যাস
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত অধ্যাসের প্রকারভেদসমূহ উদাহরণসহ বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর