উদ্দীপকের 'খ' প্রত্যক্ষণ বর্ণনা করে 'ক' প্রত্যক্ষণের সাথে পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকের 'খ' প্রত্যক্ষণটি হলো অলীক প্রত্যক্ষণ। অলীক প্রত্যক্ষণ বা মতিভ্রম হলো এমন এক ধরনের ভুল প্রত্যক্ষণ যেখানে কোনো বাস্তব উদ্দীপক উপস্থিত থাকে না। অর্থাৎ কোনো উদ্দীপক ছাড়াই ব্যক্তি কিছু দেখছে বা শুনছে বলে অনুভব করে। উদ্দীপকের 'খ' বা অলীক প্রত্যক্ষণের ক্ষেত্রে ব্যক্তি অবাস্তব কিছু প্রত্যক্ষ করে যা মূলত তার মানুসক অবস্থা বা স্নায়বিক দুর্বলতার বহিঃপ্রকাশ। উদ্দীপকের ভ্রান্ত প্রত্যক্ষণ এবং অলীক প্রত্যক্ষণ এরম মধ্যে প্রধান পার্থক্য হলো উদ্দীপকের উপস্থিতি। ভ্রান্ত প্রত্যক্ষণে বাস্তব উদ্দীপক উপস্থিত থাকে, যেমন- অন্ধকারে দড়িকে সাপ মনে করা। কিন্তু অলীক প্রত্যক্ষণ কোনো বাস্তব উদ্দীপক থাকে না, যেমন- নির্জন ঘরে কেউ না থাকা সত্ত্বেও কারো কণ্ঠস্বর শুনতে পাওয়া। ভ্রান্ত প্রত্যক্ষণ একটি স্বাভাবিক ঘটনা যা উদ্দীপকের গঠন বা পরিবেশের কারণে সবার ক্ষেত্রেই হতে পারে। অন্যদিকে অলীক প্রত্যক্ষণ মূলত মানসিক অসুস্থতা, নেশাগ্রস্ততা বা তীব্র আবেগীয় চাপের কারনে ঘটে থাকে এবং এটি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ। পরিশেষে বলা যায়, ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক প্রত্যক্ষণের মূল পার্থক্য হলো উদ্দীপকের অস্তিত্ব ও ব্যক্তির মানসিক সুস্থতা। ভ্রান্ত প্রত্যক্ষণ বিজ্ঞাসম্মতভাবে পরিমাপ করা সম্ভব হলেও অলীক প্রত্যক্ষণের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। ভ্রান্ত প্রত্যক্ষণ আমাদের ইন্দ্রিয় ও উদ্দীপকের সম্পর্কের ফল, আর অলীক প্রত্যক্ষণ ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক বিভ্রমের প্রতিফলন।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের 'খ' প্রত্যক্ষণ বর্ণনা করে 'ক' প্রত্যক্ষণের সাথে পার্থক্য …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর