মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: মনোযোগের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ইচ্ছামূলক প্রক্রিয়া একটি। একই সঙ্গে শত শত উদ্দীপক আমাদের ইন্দ্রিয়কে উত্তেজিত করে। কিন্তু সবগুলো উদ্দীপকই চেতনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারে না। সেই উদ্দীপকটিই আমাদের সচেতন অভিজ্ঞতায় পৌঁছতে সক্ষম হয় যেটি আমাদের প্রেষণাকে পরিতৃপ্ত করে, যেটির প্রতি আমাদের ইচ্ছা প্রকাশ পায়। অর্থাৎ যে বিষয়টির প্রতি আমরা মনোযোগ দিতে চাই, অন্যান্য বিষয় বাদ দিয়ে সে বিষয়টিই আমরা প্রত্যক্ষণ করি।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মনোযোগ একটি ইচ্ছামূলক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর