দৃশ্যকল্প-২ এ উল্লেখিত চিত্র-১ এবং ২ এ প্রত্যক্ষণ সংগঠনের কোন কোন নীতি সম্পর্কে বলা হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লেখিত চিত্র-১ এবং চিত্র-২ এ প্রত্যক্ষ সংগঠনের বস্তুনিষ্ঠ শর্ত নৈকট্য ও ফাঁক পূরণ শর্তকে নির্দেশ করে। যে সকল উপাদান উদ্দীপক দ্বারা সৃষ্টি হয় প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাদেরকে উদ্দীপক উপাদান বা সংবেদনের বস্তুনিষ্ট শর্ত বলে। এগুলো কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। ব্যক্তিভেদে একই শর্ত প্রযোজ্য হয়। যেমন- নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা ফাকঁপূরণ, বিশেষ পরিচিতি, প্রতিসাম্য, সরলতা, সাধারণ ধর্ম প্রত্যক্ষণের বস্তুনিষ্ট শর্ত। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ চিত্র-১ দ্বারা নৈকট্য শর্ত ও চিত্র-২ দ্বারা ফাঁক পূরণ শর্তের প্রভাব লক্ষ করা যায়। যেসকল বস্তু কাছাকাছি যেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। চিত্র-১ এর ফোঁটা গুলো পরপর নিচের দিকে স্তম্ভহিসেবে এবং পাশের দিকে হওয়াতে আরেকটিকে সারিবদ্ধভাবে কল্পনা করি। উদ্দীপক পরস্পরের কাছাকাছি বা নৈকট্যে থাকায় এগুলোকে আমরা একক হিসেবে কল্পনা করি। আবার নৈকট্যসম্পন্ন উদ্দীপক গুলোর সমন্বিত রূপ যদি কোনো পরিচিত চিত্র বা সুন্দর অবয়বের সৃষ্টি করে তবে তারা প্রত্যক্ষণে একত্রে সংগঠিত হওয়ার প্রবণতা দেখায়। এক্ষেত্রে ফাঁকা স্থানগুলো উপেক্ষিত হয় যা চিত্র-২ এর প্রত্যক্ষণের ক্ষেত্রে লক্ষ করা যায়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, প্রত্যক্ষণের বেশকিছু শর্ত রয়েছে যা বস্তুর উপর নির্ভরশীল এগুলো প্রত্যক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত চিত্র-১ এবং ২ এ প্রত্যক্ষণ সংগঠনের কোন কোন ন…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর