দৃশ্যকল্প-২ এর অলীক প্রত্যক্ষণ ও 'খ' এর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শিপনের সূর্য প্রত্যক্ষণকে অধ্যাস ও বাবার ডাক শোনাকে অলীক প্রত্যক্ষণ হিসেবে ব্যাখা করা যায়। উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক চেতনা হলো সংবেদন। আর সংবেদনের যথার্থ ব্যাখ্যাই হলো প্রত্যক্ষণ। কিন্তু সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ না হয়ে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয় তখন তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। উদ্দীপকে বর্ণিত বিষয় থেকে দেখা যায়, অনেকক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ শিপন দেখল পশ্চিম আকাশে বড় লাল সূর্য মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। এখানে শিপনের প্রত্যক্ষণ হচ্ছে সূর্য অধ্যাস। সূর্য অধ্যাসের কারণেই সে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করছে যে বড় লাল সূর্য মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয়- এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ বা অলীক বীক্ষণ। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ। উদাহরণস্বরূপ, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, শিপন ঘুমের মধ্যে বাবার ডাক শুনে জেগে উঠে দেখল বাবা এখনো বাসায় ফেরেনি। এখানে তার বাবার বাস্তবে কোনো অস্তিত্ব ছিলনা কিন্তু সে বাবার ডাক শুনেছিল। এরকম উদ্দীপকের অনুপস্থিতিতে ব্যক্তির প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর অলীক প্রত্যক্ষণ ও 'খ' এর তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর