দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়সমূহ প্রত্যক্ষণীয় সংগঠনের একই উপাদানের অন্তর্গত। যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়গুলো হলো ফাঁকপূরণ ও ধারাবাহিকতা যা প্রত্যক্ষণের বস্তুনিষ্ঠ শর্তকে নির্দেশ করে। যেসকল উপাদান উদ্দীপক দ্বারা সৃষ্টি হয়ে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাদেরকে উদ্দীপক উপাদান বা সংবেদনের বস্তুনিষ্ঠ শর্ত বলে। এগুলো কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। ব্যক্তিভেদে একই শর্ত প্রযোজ্য হয়। যেমন- নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা, ফাঁকপূরণ, বিশেষ পরিচিতি, প্রতিসাম্য, সরলতা, সাধারণ ধর্ম প্রত্যক্ষণের বস্তুনিষ্ঠ শর্ত। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ ফাঁকপূরণ ও ধারাবাহিকতা বস্তুনিষ্ঠ শর্তের প্রমাণ পাওয়া যায়। প্রত্যক্ষণ সংগঠনের ক্ষেত্রে কোনো বস্তুর ফাঁক থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষ করি। বৃত্তটির মধ্যে ফাঁক থাকলেও তা পূরণ করে প্রত্যক্ষণ করি। আবার, পরের রেখাটি একটি সরলপথে আরেকটি বাঁকা হয়ে চলছে যা দেখার ক্ষেত্রে সহজ প্রবণতা রয়েছে। দুটি শর্তই প্রত্যক্ষণের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, প্রত্যক্ষণের কিছু শর্ত রয়েছে যা বস্তুর উপর নির্ভরশীল এগুলো প্রত্যক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয়সমূহ প্রত্যক্ষণীয় সংগঠনের একই উপাদানের অ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর