শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে মূল্যবোধ গঠনের বিভিন্ন মাধ্যমের দ্বারা বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে সঠিক মূল্যবোধের জন্য পিতা-মাতার মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। পিতা-মাতাকে অনুমোদনশীল হওয়া উচিত এবং শিশুদের প্রতি তাদের ভালোবাসা আছে তা প্রকাশ হওয়া দরকার। বাবা-মা ও ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মূল্যবোধ সম্পর্কিত ধারণাগুলো তাদের সাথে আলাপ-আলোচনা করা উচিত। চয়নের আচরণ পরিবর্তনে দ্বিতীয় যে মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা হলো বিদ্যালয়। ছোট শিশুরা শিক্ষককে খুবই শ্রদ্ধা করে। শিক্ষকের কথাকে শিশুরা খুবই মূল্য দেয়। শিক্ষকের আচার-ব্যবহার, চিন্তাধারা, কথা বলার ভঙ্গি ইত্যাদি শিশুর আচরণকে প্রভাবিত করে। এজন্য শিশুর মধ্যে মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে বিদ্যালয়ের পাঠ্যবই, আচার-অনুষ্ঠান ইত্যাদি যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। উপরিউক্ত মাধ্যমগুলো ছাড়াও সমবয়সী দল, কমিউনিটি, সমাজ প্রভৃতির মাধ্যমে চয়নের আচরণে পরিবর্তন আনা সম্ভব।

HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল

উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

চয়ন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। পড়ালেখায় অত্যন্ত মেধাবী। কিন্তু সে কারো সাথে সহজে মিশতে পারে না, একা থাকতে পছন্দ করে। এ কারণে তার কোনো বন্ধু, হয়নি। সে নিয়মিত স্কুলে যায়, তবে ছুটি হওয়ার সাথে সাথেই বাসায় চলে আসে। এমনকি সে আত্মীয়-স্বজনের বাসাতেও যেতে চায় না। প্রথমে বিষয়টি তার চাকুরিজীবী বাবা-মা লক্ষ করেননি। এখন তাদের ব্যাপারটি বেশ ভাবিয়ে তুলেছে।

উত্তর

কতকগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলা হয়।

উত্তর

দীর্ঘদিন সমাজ জীবনে একত্রে বসবাস করার ফলে নিজস্ব মূল্যবোধ গড়ে ওঠে। সংস্কৃতি, ধর্ম, দর্শন, দীর্ঘদিনের লালিত আচরণ ও বিশ্বাস, স্থানীয় রেওয়াজ-প্রথার আলোকে নির্মিত হয় কোনো সমাজে নিজস্ব মূল্যবোধ। এভাবে প্রতিটি সমাজে গড়ে ওঠে ভালো-মন্দ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত, আচার-আচরণের মান, সমাজীকৃত পন্থা এবং আচরণ মূল্যায়নের মাপকাঠি। এভাবে দীর্ঘদিন সমাজে বসবাস করার মাধ্যমে পরিবার, বিদ্যালয়, সমবয়সী দল, কমিউনিটির প্রভাবে একজন ব্যক্তির মধ্যে ধীরে ধীরে মূল্যবোধ গড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে চয়নের মধ্যে সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসাই সব। তাদের কাছে মূল্যবোধের অর্থ হলো পরার্থ-পরতা। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সহজেই সকল ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে, এরা ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধ খোঁজে। উদ্দীপকে আমরা দেখতে পাই চয়ন অত্যন্ত মেধাবী কিন্তু সে সহজে কারো সাথে মিশতে পারে না, একা থাকতে পছন্দ করে। এ কারণে তার কোনো বন্ধু হয়নি। সে নিয়মিত স্কুলে যায় তবে ছুটি হওয়ার সাথে সাথে বাসায় চলে আসে। এমনকি আত্মীয়-স্বজনের বাসাতেও যেতে চায় না। এক্ষেত্রে তার আচরণের মধ্যে সামাজিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যায়।

উত্তর

উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে মূল্যবোধ গঠনের বিভিন্ন মাধ্যমের দ্বারা বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে সঠিক মূল্যবোধের জন্য পিতা-মাতার মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। পিতা-মাতাকে অনুমোদনশীল হওয়া উচিত এবং শিশুদের প্রতি তাদের ভালোবাসা আছে তা প্রকাশ হওয়া দরকার। বাবা-মা ও ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মূল্যবোধ সম্পর্কিত ধারণাগুলো তাদের সাথে আলাপ-আলোচনা করা উচিত। চয়নের আচরণ পরিবর্তনে দ্বিতীয় যে মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা হলো বিদ্যালয়। ছোট শিশুরা শিক্ষককে খুবই শ্রদ্ধা করে। শিক্ষকের কথাকে শিশুরা খুবই মূল্য দেয়। শিক্ষকের আচার-ব্যবহার, চিন্তাধারা, কথা বলার ভঙ্গি ইত্যাদি শিশুর আচরণকে প্রভাবিত করে। এজন্য শিশুর মধ্যে মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে বিদ্যালয়ের পাঠ্যবই, আচার-অনুষ্ঠান ইত্যাদি যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। উপরিউক্ত মাধ্যমগুলো ছাড়াও সমবয়সী দল, কমিউনিটি, সমাজ প্রভৃতির মাধ্যমে চয়নের আচরণে পরিবর্তন আনা সম্ভব।
HSCPsychology 1st PaperChapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দুই বন্ধু তমাল ও হিমেল বিকালে ক্লাস শেষে মাঠে বসে গল্প করছিল। এক পর্যায়ে তমাল হিমেলকে বলছে, দূরে একটি বস্তু দেখা যাচ্ছে। তবে বুঝতে পারছে না সেটি কী? হিমেল উঠে গিয়ে সেটি হাতে নিয়ে দেখে এটি তারই বন্ধু রফিকের বই। তমাল ও হিমেল বাসায় যাওয়ার পথে রফিককে বইটি দিতে যাচ্ছে। এ সময় রাস্তায় একটি হাতি দেখে তাদের দৃষ্টি সেদিকে যায় এবং সেটির কার্যকলাপ দেখতে থাকল ।

Barisal · 2017

ক
সংবেদন কী ?
খ
অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আলোকে ব্যাখ্যা কর।
ঘ
হিমেলের বস্তুটিকে বই বলে বুঝতে পারে এবং দুই বন্ধুর রাস্তায় হাতির দিকে দৃষ্টি যাওয়ার ঘটনাটি কি একই ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।

অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংবেদন কী ?

সংবেদন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্যবসায়ী জনাব আবুল হোসেন স্কালে খবরের কাগজ পাওয়া মাত্র প্রথমেই ব্যবসা-বাণিজ্য এবং শেয়ার বাজারের পাতাটি পড়েন। বোনের বিয়ে উপলক্ষে মালিহা ট্রেনে সিলেট যাচ্ছিল। জানালার পাশে বসে সে লক্ষ করল দূরের ঘরবাড়ি, গাছপালা, সব ওর সাথে চলছে। তার বান্ধবী প্রত্যাশা প্রায়ই শুনতে পায় তাকে কে যেন ডাকছে, বাবার দেওয়া মোবাইলটি সে ৫ তলা থেকে ফেলে দেয়। কারণ জানতে চাইলে বলে ওকে আকাশ থেকে কেউ একজন হুকুম দিয়েছে ফোনটি নিচে ফেলে দিতে।

Dhaka · 2017

ক
সংবেদন কী ?
খ
পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?
গ
উদ্দীপকে জনাব আবুল হোসেনের আচরণে মনোযোগের কোন উপাদানের প্রভাব দেখা যায় ? ব্যাখ্যা কর ।
ঘ
মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?

পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সংবেদন কী ?

সংবেদন কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিজাম সাহেব মটরবাইকে চড়ে অফিসে যান। একদিন তার ছেলে শিপন দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে গভীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন বাবা বাড়ি ফিরবে।

Rajshahi · 2018

ক
প্রত্যক্ষণ কী ?
খ
মনোযোগ নির্বাচনধর্মী কেন ?
গ
“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শর্তের সাথে সম্পর্কিত ? ব্যাখ্যা কর ।
ঘ
শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ? যুক্তি দেখাও ৷

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মনোযোগ নির্বাচনধর্মী কেন ?

মনোযোগ নির্বাচনধর্মী কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রত্যক্ষণ কী ?

প্রত্যক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হিমেলের বস্তুটিকে বই বলে বুঝতে পারে এবং দুই বন্ধুর রাস্তায় হাতির দিকে দৃষ্টি যাউদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আলোকে ব্যাখ্যা অলীক বীক্ষণ কাদের ক্ষেত্রে ঘটে ? ব্যাখ্যা কর ।সংবেদন কী ?মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।উদ্দীপকে জনাব আবুল হোসেনের আচরণে মনোযোগের কোন উপাদানের প্রভাব দেখা যায় ? ব্যাখ্পরিবর্তনশীল প্রতীক-পটভূমি বলতে কী বোঝায় ?সংবেদন কী ?শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ? যুক্তি দে“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শর্তের সাথে সমমনোযোগ নির্বাচনধর্মী কেন ?প্রত্যক্ষণ কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।