শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মিতার বিস্মৃতির কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মিতার বিস্মৃতির কারণ অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় ও পুনরুদ্ধারের ব্যর্থতা। অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয়: শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যায়। অর্থাৎ অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি চিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয়গুলো বিস্মৃত হই। এই অব্যবহারজনিত বিস্মৃতির কারণেই আমরা অনেক জানা গল্প বা ঘটনা বিস্মৃত হই। অব্যবহারজনিত কারণে স্মৃতির অবক্ষয় ঘটলেও কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময়ে তা পুনর্জাগরণ হয়ে থাকে। যেমন বাল্যকালের কোনো একটি ঘটনা ঘটেছিল যার কথা ভুলে গিয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে ঘটনাক্রমে হঠাৎ করে স্মৃতির পাতায় বাল্যকালের সেই ঘটনাটি জাগরিত হতে পারে। তবুও বলা যায় যে, শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার করা না হয় বা পর্যালোচনা করা না হয়, তাহলে সময়ের সাথে সাথে তা বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়। পুনরুদ্ধারের ব্যর্থতা মতবাদ: অনেক সময় দেখা যায়, আমরা যা কিছু শিখেছি তা হয়তো আমাদের স্মৃতিতে আছে কিন্তু প্রয়োজনের সময় পুনরুদ্রেক করতে পারি না। এ অবস্থাকে পুনরুদ্ধারের ব্যর্থতা বলে। উপযুক্ত নির্দেশকের অভাবে পুনরুদ্রেকের ব্যর্থতা দেখা দেয়। এ মতবাদ অনুযায়ী, যদি উপযুক্ত নির্দেশকগুলো সরবরাহ করা হয় তবে হারানো তথ্য আবার স্মরণ করা যাবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের মিতা ও কথা বিস্মৃতির পিছনে ভিন্ন কারণ রয়েছে।

HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল

উদ্দীপকে মিতার বিস্মৃতির কারণ কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কথা যেকোন বিষয় শেখার ব্যাপারে বেশ আগ্রহী। সে পরীক্ষার জন্য কবিতা মুখস্ত করছিল। মুখস্ত করার জন্য সে বারবার পড়ছিল এবং না দেখেও পড়ছিল। পরীক্ষায় সে কবিতাটিতে পূর্ণ নম্বর পেয়েছিল। আলম সাহেব তার মেয়ে মিতাকে বিজ্ঞান পড়াতে গিয়ে লক্ষ করল সে চর্চার অভাবে অনেক কিছু ভুলে গিয়েছে।

উত্তর

শিক্ষণ হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা আচরণের মধ্যে এমন পরিবর্তন আনতে পারি যা পরিবেশের সঙ্গে আমাদের সম্বন্ধের উন্নতি সাধন করে।

উত্তর

স্মৃতি একটি সক্রিয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে শুধু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করাকে বোঝায় না, বরং অভিজ্ঞতাগুলোক সুবিন্যস্তকরণের জন্য বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, সংক্ষিপ্ত করা হয়, সংকেত বন্ধ করা হয়, সংরক্ষণ করা হয় এবং পুনরায় ব্যবহার করার জন্য পুনরুদ্রেক করা হয়। তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্বানুযায়ী স্মৃতির প্রক্রিয়া মূলত তিনটি প্রক্রিয়া দ্বারা গঠিত (এটকিনসন এবং শিফ্রিন, ১৯৬৮)। এগুলো হলো- (১) সংকেত গ্রহণ, (২) সংরক্ষণ এবং (৩) পুনরুদ্রেক। সংকেত গ্রহণ এমন প্রক্রিয়া যার দ্বারা বাইরের উদ্দীপক সম্পর্কিত কোনো সংবাদ স্মৃতিতে সঞ্চয় করে রাখার উপযোগী করে তৈরি করা হয়। সংরক্ষণ হলো এনকোডিং প্রক্রিয়াজাত তথ্যকে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা। আর পুনরুদ্রেক প্রক্রিয়ার মাধ্যমে স্মৃতির তথ্যভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে তা ব্যবহার করা। আধুনিক মনোবিজ্ঞানিগণ এ কারণেই স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলে মনে করেন।

উত্তর

কথা কবিতা মুখস্ত করার ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ কৌশল অবলম্বন করেছে। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলোভাবে চেষ্টা করলে ভুল হবে। ভুল করা, আবার চেষ্টা করা- এভাবে বার বার প্রচেষ্টার মাধ্যমে একসময় সমস্যা সমাধানের কৌশল আয়ত্তে আসে। বার বার এলোমেলো প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ করার প্রক্রিয়াকে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বলা হয়। এডওয়ার্ড এল থর্নডাইক (১৮৭৪ ১৯৩৯) ঘোষণা করলেন যে, ইতর প্রাণীর বিচার-বিবেচনার ক্ষমতা খুবই সীমিত এবং তারা কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে। এ পদ্ধতিতে কোনো প্রাণীকে কোনো নতুন পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রাণীটি চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। অনেক প্রচেষ্টার পর সে হঠাৎ এমন প্রতিক্রিয়া করে যাতে সফলকাম হয়। বার বার প্রচেষ্টার ফলেই উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার এই বন্ধনটি সুদৃঢ় হয়। আমরা উদ্দীপকে দেখতে পাই কথা যে কোন বিষয় শেখার ব্যাপারে বেশ আগ্রহী। সে পরীক্ষার জন্য কবিতা মুখস্ত করেছিল। মুখস্ত করার জন্য সে বার বার পড়ছিল এবং না দেখেও পড়ছিল। সুতরাং আমরা বলতে পারি কথার বেলায় প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ হয়েছে।

উত্তর

উদ্দীপকে মিতার বিস্মৃতির কারণ অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় ও পুনরুদ্ধারের ব্যর্থতা। অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয়: শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যায়। অর্থাৎ অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি চিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয়গুলো বিস্মৃত হই। এই অব্যবহারজনিত বিস্মৃতির কারণেই আমরা অনেক জানা গল্প বা ঘটনা বিস্মৃত হই। অব্যবহারজনিত কারণে স্মৃতির অবক্ষয় ঘটলেও কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময়ে তা পুনর্জাগরণ হয়ে থাকে। যেমন বাল্যকালের কোনো একটি ঘটনা ঘটেছিল যার কথা ভুলে গিয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে ঘটনাক্রমে হঠাৎ করে স্মৃতির পাতায় বাল্যকালের সেই ঘটনাটি জাগরিত হতে পারে। তবুও বলা যায় যে, শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার করা না হয় বা পর্যালোচনা করা না হয়, তাহলে সময়ের সাথে সাথে তা বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়। পুনরুদ্ধারের ব্যর্থতা মতবাদ: অনেক সময় দেখা যায়, আমরা যা কিছু শিখেছি তা হয়তো আমাদের স্মৃতিতে আছে কিন্তু প্রয়োজনের সময় পুনরুদ্রেক করতে পারি না। এ অবস্থাকে পুনরুদ্ধারের ব্যর্থতা বলে। উপযুক্ত নির্দেশকের অভাবে পুনরুদ্রেকের ব্যর্থতা দেখা দেয়। এ মতবাদ অনুযায়ী, যদি উপযুক্ত নির্দেশকগুলো সরবরাহ করা হয় তবে হারানো তথ্য আবার স্মরণ করা যাবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের মিতা ও কথা বিস্মৃতির পিছনে ভিন্ন কারণ রয়েছে।
HSCPsychology 1st PaperChapter 5 : শিক্ষণ ও স্মৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিপু এসএসসি পরীক্ষার পর ট্রেনযোগে ঢাকা থেকে জামালপুরে বন্ধু দীপুর বাড়িতে বেড়াতে যায়। ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ময়মনসিংহ শহরে পৌছায়। দুই বছর পর ভর্তি পরীক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে নিপুর' অসুবিধা হয় নি। নিপু খেয়াল করল কথা বলা, পড়ালেখা করা, পোশাক পরিধান করা প্রভৃতি ক্ষেত্রে দীপু তাদের প্রিয় শিক্ষককে অনুসরণ করে। নিপু ও দীপু তাদের শিক্ষককে কোনো জটিল বিষয়ের প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ সমস্যার সমাধান বলে দেন ।

Barisal · 2017

ক
বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?
খ
স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?
গ
নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, ব্যাখ্যা কর ।
ঘ
দীপুর শিক্ষককে অনুসরণ করা এবং শিক্ষকের উত্তরদানের ধরনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি একই না ভিন্ন ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?

স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?

বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জুঁই ক্লাস টেস্টের জন্য বাংলা কবিতা মুখস্থ করেছিল। পরীক্ষায় কবিতাটি হুবহু লিখে পূর্ণ নম্বরও পেয়েছিল । কিন্তু বার্ষিক পরীক্ষার আগে দেখল, কবিতাটি সে হুবহু স্মরণ করতে পারছে না। বার বার প্রচেষ্টার পর সম্পূর্ণ কবিতাটি সে আয়ত্ত করতে পারল। জুঁই এর বান্ধবী চাঁপা অর্থনীতির প্রশ্নোত্তর মুখস্থ করে এবং বিরতি না দিয়েই মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। পরীক্ষায় অর্থনীতির প্রশ্ন উত্তর লিখতে গিয়ে চাঁপা বুঝতে পারলো উত্তরটি সে হুবহু লিখতে পারছে না ।

Dhaka · 2017

ক
সুপ্ত শিক্ষণ কী ?
খ
তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?
গ
জুই কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করেছে ? ব্যাখ্যা কর ।
ঘ
জুই এবং চাঁপার বিস্মৃতির কারণ কি একই ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?

তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপ্ত শিক্ষণ কী ?

সুপ্ত শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মলিকে পূর্বে দেখানো জিনিসগুলোর সাথে সমপরিমাণ নতুন জিনিস মিশিয়ে দেওয়া হয় এবং সেগুলো থেকে পূর্বের দেখানো জিনিসগুলো শনাক্ত করতে বলা হয়। এতে সে অর্ধেক সঠিক এবং অর্ধেক ভুল করলেও তার প্রাপ্ত সাফল্যাংক শূন্য হয়। মলির ছোট ভাই মিলন TV তে তার প্রিয় ফুটবল খেলা দেখছিল । ঐ সময় TV পর্দায় মাঝে মাঝে ৬° C তাপমাত্রার নির্দেশনা দেখা যায়। এ সময় বাবা বললেন, আজকে যা শীত মনে হয় তাপমাত্রা ৫°C এর নিচে। কিন্তু মিলন বলল না বাবা আজকের তাপমাত্রা ৬°C।

Rajshahi · 2018

ক
শিক্ষণ কী ?
খ
বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?
গ
মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ
মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?

বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিক্ষণ কী ?

শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দীপুর শিক্ষককে অনুসরণ করা এবং শিক্ষকের উত্তরদানের ধরনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক শনিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, ব্যাখ্যা করস্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?জুই এবং চাঁপার বিস্মৃতির কারণ কি একই ? ব্যাখ্যা কর ।জুই কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করেছে ? ব্যাখ্যা কর ।তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা [গণিত] বলতে কী বোঝায় ?সুপ্ত শিক্ষণ কী ?মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?শিক্ষণ কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।