স্বল্পস্থায়ী স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?
উত্তর: স্বল্পস্থায়ী স্মৃতি হলো তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু । কারণ সংবেদী রেজিস্টারে রেকর্ডকৃত তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতি ভাণ্ডারে প্রেরণ করার পূর্বে প্রক্রিয়াজাত করার জন্য স্বল্পস্থায়ী স্মৃতি ভাণ্ডারে প্রেরণ করা হয়। আবার তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য তথ্যসমূহকে এখানে সংরক্ষণ করা হয়। স্বল্প স্থায়ী স্মৃতির উদাহরণ হলো খুবই অল্প সময় পূর্বে প্রাপ্ত বা অব্যবহিত অতীতের তথ্য খুঁজে বের করা। কোন বিষয় একবার দেখে বা শুনে তাৎক্ষণিকভাবে বলতে পারা স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
স্বল্পস্থায়ী স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?
উত্তর