শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ জোহা সাহেবের বক্তব্যে যে ধরনের শিক্ষণ প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ জোহা সাহেবের বক্তব্যে প্রাসঙ্গিক শিক্ষণের প্রকাশ পেয়েছে । নিচে তা বর্ণনা করা হলো— প্রেষণা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ শর্ত বা উপাদান। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু শিক্ষা লাভ করি যেক্ষেত্রে কোনো প্রেষণা উপস্থিতি থাকে না। প্রেষণা ব্যতীত যে শিক্ষণ হয়ে থাকে তাকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। প্রাসঙ্গিক শিক্ষণ সাধারণত নিজের অজ্ঞাতসারে কোনো ঘটনাক্রমে বা প্রসঙ্গক্রমে অর্জিত হয়। এক্ষেত্রে শিক্ষণের সুনির্দিষ্ট .কোনো উদ্দেশ্য, লক্ষ্য, প্রেষণা, প্রস্তুতি কিংবা বলবর্ধক থাকে না। এ ছাড়াও এ ধরনের শিক্ষণে কোনো তাৎক্ষণিক বহিঃপ্রকাশ বা আচরণের পরিবর্তন দৃশ্যমান হয় না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনে এরূপ শিক্ষণের প্রয়োগ ঘটে বা শিক্ষণের প্রমাণ পাওয়া যায়।

HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ জোহা সাহেবের বক্তব্যে যে ধরনের শিক্ষণ প্রকাশ পেয়েছে …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানের শিক্ষক জোহা সাহেব তাঁর ক্লাসে শিক্ষার্থীদেরকে বলেন, প্রেষণা শিক্ষণের অন্যতম শর্ত হলেও অনেক সময় প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়। দৃশ্যকল্প-২: একাদশ শ্রেণির ছাত্র রাকিব দেখেছে, কোথাও আগুন লাগলে ধোঁয়া উড়ে, আর গাড়ির চালক সড়কে লাল বাতি দেখলে গাড়ি থামিয়ে দেন।

Dhaka · 2023

উত্তর

শিক্ষণ হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা আচরণের মধ্যে এমন পরিবর্তন আনতে পারি যা পরিবেশের সঙ্গে আমাদের সম্বন্ধের উন্নতি সাধন করে।

উত্তর

বলবৃদ্ধি বা বলবর্ধক হলো শিক্ষণের এমন শর্ত যা শিক্ষণকে শক্তিশালী করে । এজন্য শিক্ষণে বলবৃদ্ধি গুরুত্বপূর্ণ। বলবৃদ্ধি শিক্ষণের জন্য সংঘটিত আচরণকে গতিশীল করে। প্রাণীর আচরণও অনেকাংশে এর দ্বারা প্রভাবিত হয়। নির্দিষ্ট বলবৃদ্ধির মধ্য দিয়ে শিক্ষণ সম্পন্ন হয়। সুতরাং বলা যায়, বলবৃদ্ধি হলো এমন শর্ত যা শিক্ষণের সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করে। তাই বলবৃদ্ধি শিক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ জোহা সাহেবের বক্তব্যে প্রাসঙ্গিক শিক্ষণের প্রকাশ পেয়েছে । নিচে তা বর্ণনা করা হলো— প্রেষণা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ শর্ত বা উপাদান। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু শিক্ষা লাভ করি যেক্ষেত্রে কোনো প্রেষণা উপস্থিতি থাকে না। প্রেষণা ব্যতীত যে শিক্ষণ হয়ে থাকে তাকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। প্রাসঙ্গিক শিক্ষণ সাধারণত নিজের অজ্ঞাতসারে কোনো ঘটনাক্রমে বা প্রসঙ্গক্রমে অর্জিত হয়। এক্ষেত্রে শিক্ষণের সুনির্দিষ্ট .কোনো উদ্দেশ্য, লক্ষ্য, প্রেষণা, প্রস্তুতি কিংবা বলবর্ধক থাকে না। এ ছাড়াও এ ধরনের শিক্ষণে কোনো তাৎক্ষণিক বহিঃপ্রকাশ বা আচরণের পরিবর্তন দৃশ্যমান হয় না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনে এরূপ শিক্ষণের প্রয়োগ ঘটে বা শিক্ষণের প্রমাণ পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ রাকিবের দেখা দুটি ঘটনার মধ্যে শিক্ষণের সংযোগ শর্তটি নিহিত রয়েছে। নিচে এটি বিশ্লেষণ করা হলো : সংযোগ শিক্ষণের একটি শক্তিশালী উপাদান। সংযোগ অর্থ হলো দুটি ঘটনার মধ্যে যোগাযোগ বা সম্পর্ক স্থাপন। দুটি ঘটনা যদি পাশাপাশি বা কাছাকাছি সময়ে সংঘটিত হয় তাহলে তাদের মধ্যে সংযোগ স্থাপিত হয় যা শিক্ষণকে ত্বরান্বিত ও শক্তিশালী করে। সংযোগ দু'ধরনের হয়ে থাকে। যথা— ১. উদ্দীপক-উদ্দীপক সংযোগ: যখন দুটি উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন তাকে উদ্দীপক-উদ্দীপক সংযোগ বলে। যেমন- আগুন ও ধোঁয়া এ দুটি ঘটনা একসাথে বা পর পর সংঘটিত হয় ফলে আমাদের মস্তিষ্কের এ দুটি ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং দুটি ঘটনার একটি ঘটলে আমরা অন্যটি স্মরণ করি। ২. উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ: যখন কোনো উদ্দীপকের সাথে কোনো প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয় তখন তাকে উদ্দীপক- প্রতিক্রিয়া সংযোগ বলে। যেমন- একজন চালক রাস্তায় লাল বাতির সিগন্যাল দেখেই গাড়ি থামিয়ে দেন। আবার সবুজ বাতি জ্বলা মাত্র গাড়ি চালানো শুরু করেন। উপরের আলোচনা থেকে বলা যায় যে, রাকিবের দেখা ঘটনা দুটি শিক্ষণের সংক্ষেপে শর্তটির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
HSCPsychology 1st PaperChapter 5 : শিক্ষণ ও স্মৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিপু এসএসসি পরীক্ষার পর ট্রেনযোগে ঢাকা থেকে জামালপুরে বন্ধু দীপুর বাড়িতে বেড়াতে যায়। ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ময়মনসিংহ শহরে পৌছায়। দুই বছর পর ভর্তি পরীক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে নিপুর' অসুবিধা হয় নি। নিপু খেয়াল করল কথা বলা, পড়ালেখা করা, পোশাক পরিধান করা প্রভৃতি ক্ষেত্রে দীপু তাদের প্রিয় শিক্ষককে অনুসরণ করে। নিপু ও দীপু তাদের শিক্ষককে কোনো জটিল বিষয়ের প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চিন্তা করে হঠাৎ সমস্যার সমাধান বলে দেন ।

Barisal · 2017

ক
বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?
খ
স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?
গ
নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, ব্যাখ্যা কর ।
ঘ
দীপুর শিক্ষককে অনুসরণ করা এবং শিক্ষকের উত্তরদানের ধরনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি একই না ভিন্ন ? বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?

স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?

বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জুঁই ক্লাস টেস্টের জন্য বাংলা কবিতা মুখস্থ করেছিল। পরীক্ষায় কবিতাটি হুবহু লিখে পূর্ণ নম্বরও পেয়েছিল । কিন্তু বার্ষিক পরীক্ষার আগে দেখল, কবিতাটি সে হুবহু স্মরণ করতে পারছে না। বার বার প্রচেষ্টার পর সম্পূর্ণ কবিতাটি সে আয়ত্ত করতে পারল। জুঁই এর বান্ধবী চাঁপা অর্থনীতির প্রশ্নোত্তর মুখস্থ করে এবং বিরতি না দিয়েই মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। পরীক্ষায় অর্থনীতির প্রশ্ন উত্তর লিখতে গিয়ে চাঁপা বুঝতে পারলো উত্তরটি সে হুবহু লিখতে পারছে না ।

Dhaka · 2017

ক
সুপ্ত শিক্ষণ কী ?
খ
তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?
গ
জুই কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করেছে ? ব্যাখ্যা কর ।
ঘ
জুই এবং চাঁপার বিস্মৃতির কারণ কি একই ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?

তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা 7±27\pm2 বলতে কী বোঝায় ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপ্ত শিক্ষণ কী ?

সুপ্ত শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মলিকে পূর্বে দেখানো জিনিসগুলোর সাথে সমপরিমাণ নতুন জিনিস মিশিয়ে দেওয়া হয় এবং সেগুলো থেকে পূর্বের দেখানো জিনিসগুলো শনাক্ত করতে বলা হয়। এতে সে অর্ধেক সঠিক এবং অর্ধেক ভুল করলেও তার প্রাপ্ত সাফল্যাংক শূন্য হয়। মলির ছোট ভাই মিলন TV তে তার প্রিয় ফুটবল খেলা দেখছিল । ঐ সময় TV পর্দায় মাঝে মাঝে ৬° C তাপমাত্রার নির্দেশনা দেখা যায়। এ সময় বাবা বললেন, আজকে যা শীত মনে হয় তাপমাত্রা ৫°C এর নিচে। কিন্তু মিলন বলল না বাবা আজকের তাপমাত্রা ৬°C।

Rajshahi · 2018

ক
শিক্ষণ কী ?
খ
বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?
গ
মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ
মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?

বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিক্ষণ কী ?

শিক্ষণ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দীপুর শিক্ষককে অনুসরণ করা এবং শিক্ষকের উত্তরদানের ধরনের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক শনিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, ব্যাখ্যা করস্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলা হয় কেন ?বুদ্ধিবৃত্তিক শিক্ষণ কী ?জুই এবং চাঁপার বিস্মৃতির কারণ কি একই ? ব্যাখ্যা কর ।জুই কবিতা মুখস্থ করার ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করেছে ? ব্যাখ্যা কর ।তাৎক্ষণিক স্মৃতির ধারণক্ষমতা [গণিত] বলতে কী বোঝায় ?সুপ্ত শিক্ষণ কী ?মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।বলবর্ধক শিক্ষণের অপরিহার্য শর্ত কেন ?শিক্ষণ কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।