দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'C [গণিত] এবং 'E [গণিত] এর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সংবেদন প্রক্রিয়া প্রদর্শিত হয়েছে সেখানে 'C [গণিত] এবং 'E [গণিত] চিহ্নিত অংশে হবে যথাক্রমে মস্তিষ্ক ও প্রত্যক্ষণ। উক্ত দুটি বিষয়ই সংবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । উক্ত দুইয়ের তুলনামূলক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো- মস্তিষ্ক স্নায়ুতন্ত্র তথা দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের আশেপাশের হাজার হাজার ঘটনার মধ্য থেকে যখন কোনো বিশেষ ঘটনার উদ্দীপক আমাদের ইন্দ্রিয়ে প্রবেশ করে, পরবর্তীতে তা স্নায়ুকোষের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায় অর্থাৎ মস্তিষ্কে পৌছায়। তখনই সংবেদনের সৃষ্টি হয়। এরপর উদ্দীপনা মস্তিষ্কে পৌছলে উদ্দীপিত তথ্যের ব্যাখ্যা বা অর্থপূর্ণ করে মস্তিষ্ক। পরবর্তীতে এ অর্থপূর্ণ ব্যাখ্যা-বিশ্লেষণ আবার স্নায়ুকোষের মাধ্যমে ইন্দ্রিয়ে আসে এবং আমরা তা প্রত্যক্ষণ করি। আবার, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। যেমন- ১. সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া; তবে প্রত্যক্ষণ একটি কেন্দ্রীয় প্রক্রিয়া । ২. সংবেদন একটি সরল প্রক্রিয়া; কিন্তু প্রত্যক্ষণ জটিল প্রক্রিয়া । ৩. সংবেদন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া; অন্যদিকে প্রত্যক্ষণ সক্রিয়। ৪. সংবেদন প্রেষণামুক্ত; অপরদিকে প্রত্যক্ষণ প্রেষণাযুক্ত। ৫. সংবেদন একটি অসংগঠিত প্রক্রিয়া তবে প্রত্যক্ষণ সংগঠিত প্রক্রিয়া ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'C এবং 'E এর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ :

Rajshahi · 2022
উত্তর
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত চিত্রে মনোযোগের প্রতীকী প্রকাশ দেখানো হয়েছে। মনোযোগ আমাদের প্রত্যক্ষণের জগতকে দুভাগে ভাগ করে, একটি কেন্দ্র অন্যটি প্রান্ত। উদ্দীপকসমূহের মধ্যে যেগুলো আমরা স্পষ্টভাবে প্রত্যক্ষণ করি সেগুলো হলো মনোযোগের কেন্দ্র। আর যেগুলোর প্রতি আমরা বিশেষ মনোযোগ দেই না সেগুলো ঝাপসাভাবে প্রত্যক্ষণ করি, এগুলো মনোযোগের প্রান্তীয় এলাকায় অবস্থান করে। যেমন- আমরা যখন ফুটবল খেলা দেখি তখন যার কাছে বল থাকে তার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়, যা মনোযোগের কেন্দ্রের উদাহরণ। পক্ষান্তরে, রেফারি বা অন্যান্য খেলোয়াড় যারা বল নিয়ে যেতে বাধা দেয় তাদের প্রতি স্পষ্টভাবে দৃষ্টি দেই না, যা মনোযোগের প্রান্তীয় এলাকার উদাহরণ।উত্তর