বিন্যাসের ভিত্তিতে উপাত্তের শ্রেণিবিভাগ করো।
উত্তর: বিন্যাসের ভিত্তিতে উপাত্তকে ২ ভাগে ভাগ করা যায়। অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত। উপাত্ত যখন এলোমেলোভাবে থাকে অর্থাৎ শ্রেণিবদ্ধভাবে থাকে না, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন- ২, ৫, ১৫, ৭, ১৮ ইত্যাদি। আবার, অবিন্যস্ত উপাত্তসমূহ যখন শ্রেণিবদ্ধকরণের মাধ্যমে সাজানো হয়, তখন সেই উপাত্তকে বিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্তে প্রথমে শ্রেণি গঠন করে প্রতিটি শ্রেণিতে সাফল্যাঙ্কগুলি স্থাপন করে পৌনঃপুন্যের সংখ্যা নির্ধারণ করা হয়।
HSC Psychology 1st Paper Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 8 : পরিসংখ্যান পরিচিতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বিন্যাসের ভিত্তিতে উপাত্তের শ্রেণিবিভাগ করো।
উত্তর


