শেয়ারFacebookWhatsApp

ঝিনুকের মধ্যে কী ধরনের শারীরিক পরিবর্তন ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক অনুযায়ী ঝিনুকের বয়োসন্ধিকাল চলছে। বয়োসন্ধিকাল অর্থাৎ ১১-১৫ বছরের ছেলে মেয়েদের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দেয়। তাই বয়োসন্ধিকাল অনুযায়ী ঝিনুকের মধ্যে যে ধরনের শারীরিক পরিবর্তন ফুটে উঠেছে তা নিম্নরূপ- ১. উচ্চতা ও ওজন বৃদ্ধি পাচ্ছে। ২. স্তনের বৃদ্ধি ঘটছে। ৩. কোমরের হাড় মোটা, উবু ও নিতম্ব ভারী হচ্ছে। ৪. গুপ্তস্থানে লোম গজাচ্ছে। ৫. ঋতুস্রাব শুরু হয়েছে। ৬. এ সময়ে মেয়েদের গলার স্বর পূর্ণতা লাভ করে ও শ্রুতিমধুর হয়।

HSC Psychology 1st Paper Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

ঝিনুকের মধ্যে কী ধরনের শারীরিক পরিবর্তন ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঢাকা ঝিনুক বাবা মায়ের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণিতে পড়ে। পড়াশুনায় যেমন ভালো, আচার আচরণেও তেমন ভালো। কিন্তু কিছুদিন ধরে তার বাবা মা লক্ষ্য করছেন যে, ঝিনুক কিছুদিন ধরে। পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়েছে। একটুতেই রেগে যাচ্ছে। এ অবস্থা দেখে তাকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেলে মনোবিজ্ঞানী বলেন, ঝিনুকের বয়োসন্ধিকাল চলছে। এ সময়ে এমনটি হওয়াই স্বাভাবিক। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল]

উত্তর

বয়োসন্ধিকালের মেয়েদের সময়সীমা ১১-১৫ বছর।

উত্তর

জ্ঞানের যে শাখায় মনোরোগ মুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধি-নিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করে তাকে মানসিক স্বাস্থ্য বলে। মানসিক স্বাস্থ্য পূর্ণাঙ্গ শাস্ত্ররূপ গড়ে উঠেছে অতি সাম্প্রতিককালে। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের প্রধান কাজ হলো সব রকম মানসিক অসুস্থতার প্রতিষেধক ব্যবস্থার উদ্ভাবন করা এবং যাতে মানসিক ব্যাধির কার্যকরী চিকিৎসা হয় তার আয়োজন করা। অস্বভাবী মনোবিজ্ঞানের উন্নয়ন ও সামাজিক বিকাশের সাথে সাথে মানসিক স্বাস্থ্য সংরক্ষণ সংক্রান্ত একটি সামাজিক আন্দোলন গড়ে উঠেছে।

উত্তর

উদ্দীপক অনুযায়ী ঝিনুকের বয়োসন্ধিকাল চলছে। বয়োসন্ধিকাল অর্থাৎ ১১-১৫ বছরের ছেলে মেয়েদের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা দেয়। তাই বয়োসন্ধিকাল অনুযায়ী ঝিনুকের মধ্যে যে ধরনের শারীরিক পরিবর্তন ফুটে উঠেছে তা নিম্নরূপ- ১. উচ্চতা ও ওজন বৃদ্ধি পাচ্ছে। ২. স্তনের বৃদ্ধি ঘটছে। ৩. কোমরের হাড় মোটা, উবু ও নিতম্ব ভারী হচ্ছে। ৪. গুপ্তস্থানে লোম গজাচ্ছে। ৫. ঋতুস্রাব শুরু হয়েছে। ৬. এ সময়ে মেয়েদের গলার স্বর পূর্ণতা লাভ করে ও শ্রুতিমধুর হয়।

উত্তর

ঝিনুকের মধ্যে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও লক্ষ করা যায়- নিচে মানসিক পরিবর্তনসমূহ বিশ্লেষণ করা হলো- ১. অসামঞ্জস্যপূর্ণ আচরণ: বয়োসন্ধিকালের ছেলেমেয়েদের দেহের দ্রুত ও অসামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য আচরণ বিশৃঙ্খলাময় ও অদ্ভুত মনে হয়। দৈহিক বৃদ্ধির ফলে ছেলেমেয়েরা অস্বস্তি অনুভব করে। দৈহিক বৃদ্ধির গতি কমে এলে তাদের আচরণ সামঞ্জস্যপূর্ণ হয়। ২. একঘেয়েমী: এ সময়ে ছেলেমেয়েরা একঘেয়ে হয়ে যায়। ছেলেমেয়েরা ছোটবেলার মতো খেলাধুলা, স্কুলের কাজ এবং বিভিন্ন সামাজিক কাজে আনন্দ পায় না। তাছাড়া এরা যতটুকু কাজ করতে সক্ষম তার সদ্ব্যবহার করতে চায় না। ৩. একাকী থাকার ইচ্ছা: ছেলেমেয়েরা এ সময়ে সবার সাথে মেলামেশা করতে চায় না, একা থাকতে চায়। এ সময় বিভিন্ন কাজকর্ম ও খেলাধুলা করতে অনিচ্ছা প্রকাশ করে। সকলে তাদের সাথে খারাপ ব্যবহার করছে এবং তাদের ভুলভাবে বিচার করছে এ সম্পর্কে তারা প্রায় সময়ই চিন্তা-ভাবনা করে। ৪. আবেগের পার্থক্য: বয়োসন্ধিকালের অভিমান, ভাবপ্রবণতা, রাগে ফেটে পড়া, সামান্য কারণেই কেঁদে ফেলা ইত্যাদির ফলে তাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাসা বাঁধে। এছাড়া মাসিক শুরু হলে মেয়েরা অস্থিরতা ও বিষণ্ণতায় ভোগে এবং কারো কথা না শোনার মনোভাব দেখা দেয়। ৫. সামাজিক বৈরিতা: ছেলেমেয়েরা কারো সাথে একমত পোষণ করতে চায় না, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব পোষণ করে এবং একে অন্যের সহযোগিতা করতে চায় না। ছেলেমেয়েরা পরস্পরকে হিংসা করে, একে অন্যের সমালোচনামুখর হয়ে ওঠে এবং অবমাননাসূচক মন্তব্য করে। বয়োসন্ধিকালের শেষেরদিকে এসে এসব ভাব কমে আসে এবং সহনশীল হয়ে ওঠে। ৬. অতিরিক্ত লজ্জা: এ সময়ে পরিস্ফুট যৌন বৈশিষ্ট্য দেখতে পেয়ে অন্য ব্যক্তি বিরূপ মন্তব্য করতে পারে ভেবে এরা লাজুক হয়। অর্থাৎ অতিরিক্ত যৌন পরিবর্তনের কারণেই এরা অনেকটা ভীত হয়ে পড়ে। ৭. আত্মপ্রত্যয়ের অভাব: সহনশীলতার অভাব এবং বয়স্ক ব্যক্তি ও সঙ্গীদের কাছ থেকে সবসময় কাজের সমালোচনা শোনার ফলে এদের মধ্যে আত্মপ্রত্যয়ের অভাব দেখা দেয়। ফলে এ বয়সে অনেকের মধ্যে হীনম্মন্যতা দেখা যায়।
HSCPsychology 1st PaperChapter 7 : বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image
ক
মানসিক স্বাস্থ্য কী?
খ
মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
গ
দৃশ্যকল্প-১ এ মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভাব ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
মানসিক স্বাস্থ্য রক্ষায় দৃশ্যকল্প-২ এ কোন চিত্রের প্রভাব অধিক বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক স্বাস্থ্য কী?

মানসিক স্বাস্থ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image
ক
বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা কত?
খ
বয়োসন্ধি দ্রুত পরিবর্তনশীল কেন?
গ
দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-২ এর প্রেক্ষিতে গ ও ও চিহ্নিত স্থানের প্রভাব বিশ্লেষণ কর এবং কোনটির প্রভাব অধিক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বয়োসন্ধি দ্রুত পরিবর্তনশীল কেন?

বয়োসন্ধি দ্রুত পরিবর্তনশীল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা কত?

বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিতা ও মিতা দুই বোন। তাদের এক ভাই। নাম রিফাত। রিতার বয়স ১২ মিতার ১৯ এবং রিফাতের ১৫ বছর। রিতা ষষ্ঠ শ্রেণিতে। পড়ে। প্রায়ই বাসায় মন খারাপ করে একাকী বসে থাকে। সময়মতো খেতে চায় না, তাকে ক্লান্ত ও বিষণ্ণ মনে হয়। মিতা ছোট বোন রিতার সমস্যা বুঝতে পেরে তার সব কথা শুনে এবং পরামর্শ দেয়। তারপর থেকে রিতা স্বাভাবিক হয়ে উঠেছে। অন্যদিকে রিফাতের কণ্ঠস্বর হঠাৎ পরিবর্তন হয়ে যায়। এতে সে বোনদের। সামনে অনেক সময় কথা বলতে লজ্জা পায়।
ক
বয়োসন্ধির সময় কাল কত?
খ
বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে রিতার যেসব শারীরিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ
"রিতা ও রিফাতের পরিবর্তনের কারণ একই হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্নতা লক্ষ করা যায়"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন? ব্যাখ্যা কর।

বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বয়োসন্ধির সময় কাল কত?

বয়োসন্ধির সময় কাল কত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মানসিক স্বাস্থ্য রক্ষায় দৃশ্যকল্প-২ এ কোন চিত্রের প্রভাব অধিক বলে তুমি মনে কর? মদৃশ্যকল্প-১ এ মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের কোন উপাদানের প্রভাব ফুটে উঠেছে? ব্মানসিক স্বাস্থ্য আন্দোলনে WHO-এর ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?মানসিক স্বাস্থ্য কী?দৃশ্যকল্প-২ এর প্রেক্ষিতে গ ও ও চিহ্নিত স্থানের প্রভাব বিশ্লেষণ কর এবং কোনটির প্দৃশ্যকল্প-১ এর 'ক' চিহ্নিত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।বয়োসন্ধি দ্রুত পরিবর্তনশীল কেন?বয়োসন্ধিতে ছেলেদের বয়সসীমা কত?"রিতা ও রিফাতের পরিবর্তনের কারণ একই হলেও বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্নতা লক্ষ করা যউদ্দীপকের আলোকে রিতার যেসব শারীরিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।বয়োসন্ধিকাল স্বল্পস্থায়ী কেন? ব্যাখ্যা কর।বয়োসন্ধির সময় কাল কত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।